এক্সপ্লোর

Sanju Samson: আঙুলের চোট সারাতে অস্ত্রোপচার করলেন স্যামসন, আইপিএলে আদৌ খেলতে পারবেন তিনি?

Sanju Samson IPL 2025: রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারিই সঞ্জু স্যামসনের আঙুলে অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই দাপুটে মেজাজে সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় দল। তবে জস বাটলারদের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়েই বিরাট ধাক্কা খেয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজস্থান রয়্যালসেরই চাপ বেড়েছিল। চোট পেয়েছিলেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেমন আছেন তিনি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে হাসাপাতালে স্যামসনের আঙুলে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারিই স্যামসনের আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি শীঘ্রই রিহ্যাবও শুরু করে ফেলবেন। কিন্তু সদ্যই অস্ত্রোপচারের পর রিহ্যাব করে স্যামসন আইপিএলের আগে ফিট হতে পারবেন কি না, এখন সেই প্রশ্নই রাজস্থান রয়্যালস অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

 

তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে পেসার তথা স্যামসনের রাজস্থান রয়্যালস সতীর্থ জোফ্রা আর্চারের বলে চোট পান। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে চোট পান কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু । জোফ্রা আর্চারকে প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন সঞ্জু । জোফ্রা আর্চারের প্রথম ওভারে ১৬ রান নেন আর্চার । সেই ওভারেই তৃতীয় বলে সঞ্জুর আঙুলে চোট লাগে । জোফ্রা আর্চার টি-২০ সিরিজে সঞ্জুকে বারবার পরীক্ষার মুখে ফেলেছেন । এক্সপ্রেস গতিতে বল করেছেন আর্চার। রবিবার প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছিলেন সঞ্জু । কিন্তু ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে মার্ক উড তুলে নেন তাঁর উইকেট। বাড়তি বাউন্স সামলাতে পারেননি তিনি । ১৬ রান করেই মাঠ ছাড়েন সঞ্জু।

এবার আঙুলের চোটে কাবু হলেন। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন । । তাঁর নাকি তর্জনী ভেঙেছিল। কেরলের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি সঞ্জু। এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে শোনা গিয়েছিল। সেইমতোই তাঁর কিন্তু আইপিএলের নতুম মরশুম শুরুর আগে ফিট হয়ে যাওয়ার কথা।

বড় কিছু না ঘটলে তাই আইপিএলের মরশুম শুরুর পর একেবারে প্রথম থেকেই রাজস্থানের হয়ে নামতে পারবেন, দলেক অধিনায়ক তথা তারকা কিপার-ব্যাটার স্যামসন। আন্তর্জাতিক আঙিনায় সম্প্রতি পরের পর বড় রান করতে ব্য়র্থ হয়েছেন স্যামসন। তবে আইপিএলে নামলে সেই ফর্ম পিছনে ফেলে দলের হয়ে ম্যাচগুলিতে নিশ্চয়ই মরিয়া হয়ে রানে ফেরার চেষ্টা করবেন। তিনি সফল হন কি না, এখন সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন: নতুন মরশুমের আগে অধিনায়ক ঘোষণা করল আরসিবি, অবশেষে কার হাতে উঠল দায়িত্ব? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget