এক্সপ্লোর

Rohit on Virat: অধিনায়ক বিরাটের দেখানো পথেই হাঁটছেন, অকপট স্বীকারোক্তি রোহিতের

Virat Kohli: বিরাট কোহলির অধীনে ভারতীয় দল আইসিসি ট্রফি জিততে না পারলেও, একাধিকবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল।

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, বেশ কিছু বড় সিরিজ জিততে সক্ষম হয় টিম ইন্ডিয়া। বিরাটের নেতৃত্বেই প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজ নিজেদের নামে করে ভারত। তাও এক নয়, দুই দুইবার। বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছয় দল। এখন বিরাট জমানা শেষ হলেও, প্রাক্তন অধিনায়কের বেশি গুণ রপ্ত করেছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

গুণ রপ্ত

রোহিত এই বিষয়ে বলেন, 'আমি বিরাটের অধিনায়কত্বে বেশ কিছু ম্যাচ খেলেছি। প্রতিপক্ষের উইকেট পড়ুক বা না পড়ুক, ও সবসময় প্রতিপক্ষকে চাপে রাখতে বদ্ধপরিকর ছিল। চাপের প্রভাবেই তো ভুলত্রুটি হয় এবং তার ফলেই সাফল্যও আসে। বিরাট অধিনায়ক থাকাকালীন এই গুণটা আমি ওর থেকে রপ্ত করেছি। আমি নিজেও এখন এই পদ্ধতিটা মেনে চলার চেষ্টা করি। প্রতিটি বলেই উইকেট নেওয়ার আশা বৃথা। সঠিক জায়গায় বল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে এবং পিচকেও সাহায্য করার সুযোগটা দিতে হবে।' 

রোহিত-বিরাটের মনোমালিন্য নিয়ে কম চর্চা হয়নি। তবে রোহিতের এই মন্তব্যের মাধ্যমে আবারও দুই ভারতীয় তারকার মধ্যে পরস্পরের প্রতি সম্মানের ছবিটা ফুটে উঠল। প্রসঙ্গত, নাগপুরে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল অজিদের বিরুদ্ধে একাধিক টেস্ট সিরিজ জিতেছিল। রোহিতের অধিনায়কত্বেও ভারত অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

ইনদওরে তৃতীয় টেস্ট

আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধর্মশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।

আরও পড়ুন: বিশ্বকাপে পাক ম্যাচের আলাদা চাপ ছিল না, আইপিএলে মেয়ে দল পাবে, আশাবাদী ছিলেন রিচার বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget