এক্সপ্লোর

Shikhar Dhawan: রয়েছেন বিরাট, স্টার্ক, বাদ শাহিন, নিজের স্বপ্নের একাদশ বাছলেন শিখর ধবন

Virat Kohli: বর্তমান বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি, স্পষ্ট জানিয়ে দিলেন শিখর ধবন।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ওপেনার হিসাবে ধরা হয় তাঁকে। ভারতের হয়ে আইসিসি টুর্নামেন্টগুলিতে তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। সেই শিখর ধবনই (Shikhar Dhawan) নিজের স্বপ্নের একাদশ বাছতে বসলেন। সেই একাদশ বাছতে বসে তাঁর ভারত তথা দিল্লি রঞ্জি দলের সতীর্থ বিরাট কোহলিকেই (Virat Kohli) বিশ্বের সেরা ব্যাটার বলে দাবি করেন।   

সেরা একাদশ বাছতে বসে শিখর ধবন আইসিসিকে নিজের পছন্দের পাঁচ ক্রিকেটারের নাম বলেন। সেই তালিকায় বর্তমান ভারতীয় দলের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma), উভয়ই রয়েছেন। এই বিষয়ে ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, 'সবার প্রথমে অবশ্যই আমি বিরাটকে বাছব। ও বিশ্বের সেরা ব্যাটার এবং বহুদিন ধরেই পাগলের মতো রান করেই চলেছে। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, ও প্রচুর রান করেছে।'

এই দুই ভারতীয় তারকার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের মহাতারকা ক্রিকেটার রশিদ খানকেও সামিল করেছেন। এই বিষয়ে ব্যাখা দিয়ে শিখর বলেন 'আমি মিচেল স্টার্ককে বাছব, কারণ ও বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। চতুর্থ ক্রিকেটার হিসাবে আমি রশিদ খানকে বাছাই করব। আমি নিশ্চিত আসন্ন বিশ্বকাপে প্রচুর উইকেট নেবে এবং ম্যাচে প্রভাব ফেলবে।'

তবে পড়শি দেশের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) তিনি নিজের স্বপ্নের দলে রাখেননি। ডান হাতি, বাঁ হাতি বোলারের বিকল্প বজায় রাখার জন্যই তিনি শাহিনকে দলে রাখেননি বলে দাবি শিখরের। 'শাহিন আফ্রিদিকে আমি দলে রাখছি না, কারণ সেক্ষেত্রে দলে দুইজনই বাঁ হাতি ফাস্ট বোলার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে নেব। রাবাদার বলে বাড়তি গতি আছে এবং ও বেশ ভাল বাউন্সও পায়। ওর বাড়তি গতি ও বাউন্স সামলাতে কিন্তু ব্যাটারদের বেশ বেগ পেতে হবে। ' বলেন শিখর।

প্রসঙ্গত, শিখরের আইসিসি রেকর্ড বেশ ভাল হলেও, তিনি কিন্তু আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে নেই এবং বিশ্বকাপের চিন্তাভাবনায়ও যে তিনি নেই, তা সোমবারের সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ও দারুণ প্রতিভা, ভারতের জার্সিতে রিঙ্কুর পারফরম্যান্স দেখে মুগ্ধ সৌরভ

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget