এক্সপ্লোর

Shreyas Iyer: ফের পিঠে চোট! লাল বলের ক্রিকেট থেকে বিরতির অনুরোধ জানিয়ে বোর্ডকে মেল করেছেন শ্রেয়স আইয়ার?

IND vs WI: ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: খবর অনুযায়ী, আর কয়েক ঘণ্টা পরেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের (IND vs WI) জন্য ভারতীয় টেস্ট দলের ঘোষণা হওয়ার কথা। সেই দলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম দেখার আশায় ছিলেন অনেকেই। তবে যা খবর, তাতে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম।

বর্তমানে ভারতীয় 'এ' দল অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। এই সিরিজ়ের জন্য শ্রেয়সকে ভারতীয় 'এ' দলের অধিনায়ক নির্বাচিত করা হলেও, দ্বিতীয় ম্যাচে তিনি খেলছেন না। ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন মুম্বইয়ের তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে ESPNcricinfo-র রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স নাকি বিসিসিআইকে এক ইমেল করে এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তিনি সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে তাঁকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ করেছেন।

ওই রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স বোর্ডকে জানিয়েছেন তাঁর পিঠের পরিস্থিতি তাঁর পক্ষে একাধিক দিন পর পর মাঠে নামাটা কঠিন করে তুলেছে। সেই কারণেই তিনি ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামেননি। শ্রেয়সকে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ইরানি ট্রফিতে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ইমেলের পর রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে তাঁর মাঠে নামা হচ্ছে না। 

শ্রেয়সের পিঠের চোট কিন্তু নতুন নয়। ২০২২ সালের ডিসেম্বর মাসেও এই একই সমস্যা হয়েছিল তাঁর। সেই কারণেই পরের বছর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স। এই চোটের জেরে শ্রেয়সের অস্ত্রোপ্রচার হয় এবং সেই বছর তিনি আইপিএলে খেলতেও পারেননি। এই পিঠের সমস্যার কথা জানিয়েই শ্রেয়স মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেননি। এর জেরে প্রবল বিতর্ক শুরু হয়। এর জেরেই তিনি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। ফের একবার এই পিঠের চোটের জেরেই আবারও সরে দাঁড়ালেন তিনি।

এই সিদ্ধান্তের ফলে শ্রেয়স যে পরের মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলবেন না, তা একপ্রকার নিশ্চিত। দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন অনলাইনে বৈঠক করে মঙ্গলবার বা বুধবার এই সিরিজ়ের দল ঘোষণা হবে। তা হয়নি। আজ সম্ভবত সেই দল ঘোষণা করা হবে। দুই টেস্টের এই সিরিজ়ের প্রথম ম্যাচটি খেলা হবে আমদাবাদে। ২ অক্টোবর থেকে সেই ম্যাচ শুরু হবে। ১০ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজ়ের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচটি খেলা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget