এক্সপ্লোর

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

Sri Lanka Cricket Team: প্রথম টেস্টে কুশল মেন্ডিস খেলতে পারেননি। চোটের কবলে ছিলেন দলের তারকা ওপেনার পাথুম নিসঙ্কাও।

কলম্বো: গলে দুরন্ত জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (IND vs SL)। ২৩ অগাস্ট কলম্বোতে দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। সেই টেস্টের আগেই শ্রীলঙ্কা শিবিরে একের পর এক তিন ধাক্কা।

প্রথম টেস্টে কুশল মেন্ডিস খেলতে পারেননি। চোটের কবলে রয়েছেন দলের তারকা ওপেনার পাথুম নিসঙ্কাও। আবার প্রথম টেস্ট চলাকালীনই ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান দীনেশ চণ্ডীমল। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। Cricinfo-র রিপোর্ট অনুযায়ী কুশল মেন্ডিস ও দীনেশ চণ্ডীমলের কেউই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তাঁরা সরকারিভাবে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। আবার পাথুম নিসঙ্কাও চোট সারিয়ে দ্বিতীয় টেস্টের আগে ফিট হতে পারবেন কিনা, সেই নিয়ে প্রবল আশঙ্কা রয়েছে। 

মেন্ডিস লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপসের হয়ে খেলার দলের অধিনায়ক কুশল মেন্ডিস দ্রুত রান নিতে গিয়ে চোট পান। রান নেওয়ার সময়ই তাঁর ডান পেশিতে টান লাগে। তাঁকে বেশ যন্ত্রণায় দেখায়। এর জেরে তিনি গোটা ম্যাচে ঠিকভাবে রানও নিতে পারছিলেন না। শেষমেশ রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়। পরবর্তীতে মেডিক্যাল স্ক্যান করার পর দেখা যায় মেন্ডিসের চোট বেশ বড়। তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যান । তিনি জাতীয় হাইপারফরম্যান্স সেন্টারে এরপরে রিহ্যাব সারবেন বলে লঙ্কান বোর্ডের তরফে জানানো হয়েছিল। তাঁর বদলে নিরোশান ডিকওয়ালা একাদশে সুযোগ পেয়ে কিপার-ব্যাটার হিসাবে প্রথম টেস্টে বেশ ভালই পারফর্ম করেন।

আরও পড়ুন:- গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার 

ওপেনার পাথুম নিসঙ্কাকেও। চোটের কবলে রয়েছেন। কব্জির চোট সারাচ্ছেন লঙ্কান তারকা ওপেনার। তাঁর ফিটনেস নিয়ে সংশয় হয়েছে। অপরদিকে, চণ্ডীমল প্রথম টেস্টে চোট পাওয়া কনকাশন হিসাবে সূর্যবন্দর সুযোগ পেয়েছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী কিন্তু কনকাশন হলে কোনও ক্রিকেটার সাত দিন মাঠে নামতে পারেন না। এ নিয়ম নিয়ে আইসিসির কড়াকড়ি রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে ততদিন ব্যবধান না থাকায় চণ্ডীমলের খেলা হচ্ছে না।

এই বিষয়ে শ্রীলঙ্কার কোচ গ্যারি কার্স্টেন জানিয়ে দেন কুশল মেন্ডিস দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন এবং তাঁর মাঠে ফেরার সময় নিশ্চিত নয়। চণ্ডীমলও খেলবেন না বলে জানিয়ে দেন তিনি। তবে এই সিনিয়র তারকাদের অনুপস্থিতিকে ঘরোয়া ক্রিকেটের নিজেদের প্রমাণ করার সুযোগ হিসাবেই দেখছেন কার্স্টেন। এবার দেখার তারকাত্রয়ীকে ছাড়া লঙ্কানরা কলম্বোয় দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে কতটা লড়াই চালায়।  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ Live: ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget