এক্সপ্লোর

Gavaskar On Kohli-Rohit: রোহিত, বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার শেষ? কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

Indian Cricket Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি নেই।

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশ ওভারের ফর্ম্যাটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলে নেই। স্বাভাবিক কারণেই তাই টি-টোয়েন্টিতে এই দুই ভারতীয় তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় নির্বাচকরা এই বিষয়ে আলাদাভাবে কিছুই বলেননি বটে, তবে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) দাবি নির্বাচকরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে বেশি করে আগ্রহী। 

রোহিত-কোহলির ভবিষ্যৎ

তবে তরুণদের প্রাধান্য দেওয়ার দাবি করলেও, গাওস্কর কিন্তু মনে করছেন রোহিত, বিরাটদের টি-টোয়েন্টি সফর এখানেই শেষ নয়। তিনি বলেন, 'পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ২০২৪ সালে আয়োজিত হবে। আমার মনে হয় নির্বাচকরা তরুণ খেলোয়াড়দেরই বেশি করে সুযোগ দিতে চাইছেন। এর মানে কিন্তু এটা নয় যে রোহিত, কোহলিকে আর কোনোদিন এই ফর্ম্যাটে নির্বাচনের জন্য বিবেচনাই করা হবে না। ওরা গোটা ২০২৩ সাল জুড়ে ভাল পারফর্ম করলে তো ওদের দলে রাখতেই হবে।'

গাওস্কর মনে করছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট, রোহিতকে হয়তো কিছুটা বিশ্রামই দিতে চেয়েছিলেন, তাই জন্যই তাঁদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। 'সামনেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের আগে হয়তো নির্বাচকরা ওঁদের (বিরাট, রোহিতকে) বিশ্রাম দিতে চেয়েছেন যাতে এই বড় সিরিজে ওরা নতুন করে শুরুটা করতে পারে। তাতে আখেরে কিন্তু ভারতেরই লাভ হবে।'

পন্থের পোস্ট

স্বস্তির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য। সফ অস্ত্রোপচার হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি উইকেট কিপার। গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথম বার মুখ খুললেন পন্থ। 

সোশ্যাল মিডিয়ায় পন্থ সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ''দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। অসাধারণ সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ।''

আরও পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, ওয়ান ডেতে মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget