এক্সপ্লোর

IND vs NZ: ভারত না নিউজিল্যান্ড, ওয়ান ডেতে মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?

IND vs NZ ODI: এই শতকে ভারতের বিরুদ্ধে কিউয়িরা এই দেশের মাটিতে মাত্র চারটি ম্যাচ জিতেছে। বিগত পাঁচ সাক্ষাৎকারেও ৩-২ এগিয়ে টিম ইন্ডিয়া।

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্তভাবে ৩-০ ওয়ান ডে সিরিজ জিতে বছরের শুরুটা করেছে ভারতীয় দল (Team India)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড (IND vs NZ ODI)। বুধবার (১৮ জানুয়ারি) থেকে কিউয়িদের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ খেলতে নামছেন রোহিতরা। হায়দরাবাদে প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে। হায়দরাবাদের পর বাকি দুই ম্যাচ যথাক্রমে রায়পুর ও ইন্দোরে খেলা হবে। 

মুখোমুখি সাক্ষাৎকার

মাত্র মাস দু'য়েক আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। কিউয়িভূমে আয়োজিত সেই সিরিজে ১-০ পরাজিত হয় ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার সামনে সেই হারের জবাব দেওয়ার হাতছানি। কিন্তু অতীত রেকর্ড কী বলছে? ভারত না নিউজিল্যান্ড, দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? এক্ষেত্রে সামন্য হলেও কিন্তু এগিয়ে ভারতই। এ পর্যন্ত ভারত-নিউজিল্যান্ড ১১৩টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ৫৫টি ম্যাচ জিতেছে, ৫০টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই দলের একটি ম্যাচ টাই হয় এবং সাতটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। 

তবে ভারতের মাটিতে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। দেশের মাটিতে ভারত কিউয়িদের বিপক্ষে ২৬টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, সেখানে নিউজিল্যান্ড জিতেছে আটটি ম্যাচ। এই শতকে ভারতের বিরুদ্ধে কিউয়িরা এই দেশের মাটিতে মাত্র চারটি ম্যাচ জিতেছে। বিগত পাঁচ সাক্ষাৎকারেও ৩-২ এগিয়ে টিম ইন্ডিয়া।

ঘুমোতে পারেননি সরফরাজ

ধারাবাহিক পারফর্মার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এরপরও বারবার ব্রাত্য হয়েছেন। তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক টুর্নামেন্টেই নিজের ছাপ রেখেছেন। কিন্তু এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ মেলেনি এই ডানহাতি ব্য়াটারের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে। স্বভাবতই কিছুটা হতাশ তরুণ এই ব্য়াটার। 

সরফরাজ বলছিলেন, ''আমি যেখানেই যেতাম সেখানেই শুনতে পেতাম যে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে আমার। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই লিখেছিলেন যে তোমার সময়ও আসবে। আমি অসম থেকে দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু সারারাত ঘুমোতে পারিনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। কিন্তু বাবার সঙ্গে কথা বলার পর যদিও আমি আবার স্বাভাবিক হতে পেরেছি। ডিপ্রেশনে চলে যেতে চাই না কোনওভাবেই। আমি আবার চেষ্টা করব।''

আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পন্থের

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget