এক্সপ্লোর

IND vs ENG: ঘরের মাঠে নিয়মরক্ষার ম্যাচে নজরে অধিনায়ক সূর্যকুমারের ফর্ম, সিরিজ় ৪-১ করতে পারবে ভারত?

Suryakumar Yadav: গোটা সিরিজ়ে চার ম্যাচে মাত্র ২৬ রান করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

মুম্বই: হার্দিক পাণ্ড্য ও শিবম দুবের ব্যাটিং এবং কনকাশন সাব হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে ভর করে পুণেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেছে ভারতীয় দল (IND vs ENG 4th T20I)। আপাত অর্থে মুম্বইয়ে পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষারই ম্যাচ। এই ম্যাচে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দিকে। কারণ দুই।

ওয়াংখেড়ে সূর্যকুমারের ঘরের মাঠ। এখান থেকেই তাঁর উত্থান। নিজের পরিবার, পরিজনের সামনে প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসাবে মাঠে নামাটা নিঃসন্দেহে যে কোনও ক্রিকেটারের জন্য গর্বের এবং অবশ্যই আবেগের। তাই আজকের ম্যাচটা সূর্যর জন্য অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপরন্তু, তাঁর ব্যাটিং ফর্মও আতসকাঁচের তলায়। সিরিজ়ের চার ম্যাচে ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র ২৬ রান। গত সাত ইনিংসে তাঁর ব্যাট থেকে একটাই অর্ধশতরান নেই। দীর্ঘদিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সূর্যর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি ম্যাচে হাফসেঞ্চুরি না করার ঘটনা এর আগে ঘটেনি।

তবে দলের ম্যানেজমেন্ট যে ধারাবাহিকতার বিষয়টা নিয়ে খুব একটা তৎপর নয়, তা আগেই জানিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাই সূর্যকুমার অতীত পারফরম্যান্স ভুলে বরং এক প্রভাবশালী ইনিংস খেলারই চেষ্টা করবেন। গত ম্যাচে শিবম দুবে মাথায় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর তাঁকে আজ ম্যাচে খেলতে দেথা যায় কি না, সেই দিকে নজর থাকবে। তিনি খেলতে না পারলে রমনদীপ সুযোগ পেতে পারেন।  

মুম্বই ব্যাটারদের স্বর্গরাজ্য হলেও, ম্যাচে নজর থাকবে ভারতীয় স্পিনারদের দিকে। গোটা সিরিজ়ে তাঁরাই ইংল্যান্ড ব্যাটারদের চাপে ফেলেছে। সিরিজ়ে মোট ২৪টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তীরা। দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় স্পিনারদের এতগুলি উইকেট নেওয়ার নজির এর আগে নেই। ফের একবার তাঁরা জস বাটলারদের নিজেদের স্পিন ফাঁদে  ফেলতে সক্ষম হন কি না, সেটা দেখার বিষয়।

ভারতের স্পিনারদের দিকে নজর থাকলেও, ইংল্যান্ড দলে নজরে ফাস্ট বোলাররা। গত ম্যাচে নতুন বল হাতে তিন উইকেট নিয়ে প্রথমেই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন শাকিব মামুদ। ওয়াংখেড়ের উইকেটে আর্চারদের জন্যও ভাল বাউন্স থাকার কথা। সেটা তাঁরা কাজে লাগাতে পারেন। সিরিজ় হেরে গেলেও, অন্তত খাতায়-কলমে ১-৪ থেকে ২-৩ সিরিজ় হার অনেক বেশি সম্মানের। সেই লক্ষ্যেই নামবে বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

আরও পড়ুন: 'বাড়িতে যদি বউ দেখতে পায়...' মান্ধানার প্রশ্নে রোহিতের জবাবে চারিদিকে হাসির রোল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live
Calcutta High Court News : পশ্চিমবঙ্গে কার্যকর গুন্ডা দমন আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা
BJP News:'এটা শুধু স্বাস্থ্য শিবির পরিচালনার বিষয় নয়,এটা স্বাস্থ্যবিমা জালিয়াতি',অভিযোগ বিজেপি নেতার
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া | ABP Ananda Live
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget