এক্সপ্লোর

Suryakumar Yadav: গম্ভীরের ইশারাতেই সব কিছু করেন? এশিয়া কাপ জিতে এসে কী বলছেন সূর্যকুমার?

Suryakumar On Gambhir: ফাইনালের আগে হার্দিক পাণ্ড্যর চোট তাঁকে ছিটকে দিয়েছিল। ফাইনালে তাঁর পরিবর্ত হয়ে এসেছিলেন শিবম দুবে। প্রথম একাদশে ঢুকেছিলেন রিঙ্কু সিংহও।

মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সূর্যকুমার-গম্ভীর জুটি ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজিমাত করে চলেছেন। একের পর এক সিরিজ জয়। এবার এশিয়া কাপও ঘরে তুলেছে ভারতীয় দল। কেমন সম্পর্ক দুজনের মধ্যে। দেশে ফেরার পর সূর্যকুমারকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। ভারত অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন যে কোচের ওপর অগাধ আস্থা রয়েছে তাঁর। 

এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানান, ''প্রতি দু ওভার, তিন ওভার পরপর আমি ডাগ আউটের দিতে তাকাই। তাঁর দিকে তাকাই। তিনি কিছু ইশারায় বোঝাতে চাইলে তা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ অনেক সময় মাঠের বাইরে থেকে খেলাটা অন্যরকমভাবেও বোঝা যায়। অনেক কিছু মাঝে মাঝে আমার মাথায় চলে। মাঠে থাকার সময় বিশেষ করে। কে বল করবে, কোথায় ফিল্ডিং সাজাব এগুলো চলতে থাকে। যতক্ষণ না গৌতি ভাই আমার দিকে তাকিয়ে কিছু ইশারা করেন, ততক্ষণ নিজের মতই সিদ্ধান্ত নিয়ে থাকি। কোনও কিছু ভেবে সিদ্ধান্ত নিই না।''

ফাইনালের আগে হার্দিক পাণ্ড্যর চোট তাঁকে ছিটকে দিয়েছিল। ফাইনালে তাঁর পরিবর্ত হয়ে এসেছিলেন শিবম দুবে। সে প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ''বিশ্বাসটা আলাদা পর্যায়ের আছে। এশিয়া কাপের ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে হার্দিককে আমরা পাইনি। কিন্তু দুবেকে খেলানোর বিষয়ে নিশ্চিত ছিলেন গম্ভীর ভাই। আমাকে উনি বলেছিলেন যে শিবম দুবে দায়িত্বটা নেবে। আমি তখন প্রশ্ন করেছিলেন যে তুমি পুরো নিশ্চিত তো? গৌতি ভাই জানিয়েছিলেন যে তিনি নিশ্চিত। তাই দুবেকে দিয়েই নতুন বলে বল করানোর ভাবনাটা মাথায় আসে।'' দুবেও কিন্তু ভরসা রেখেছিলেন। ২২ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই দীর্ঘকায় অলরাউন্ডার। 

ভারতের ফাইনালে জয়ের নায়ক এমনিতে তিলক বর্মা। ঝোড়ো অর্ধশতরান করার সঙ্গে সঙ্গে পাকিসতানের পেসারদের মনোবলই ভেঙে দিয়েছিলেন বাঁহাতি তরুণ।

এদিকে, এশিয়া কাপের ফাইনালে তো খেলেননি, এবার অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। রিপোর্ট অনুযায়ী হার্দিকের পেশিতে চোট রয়েছে। এই চোটের জেরেই তিনি এশিয়া কাপ ফাইনালে খেলেননি। যা শোনা যাচ্ছে তাতে ৩১ বছর বয়সি ভারতীয় ক্রিকেটারকে অন্তত চার সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। হার্দিক যদি সকলকে চমকে দিয়ে অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেনও, তবেও তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ১৯ অক্টোবরে ওয়ান ডে সিরিজ়ের শুরু থেকে খেলা সম্ভব নয়।

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget