এক্সপ্লোর

IND vs PAK: ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে বৃষ্টি হোক, মনে প্রাণে চাইছেন পাক প্রাক্তনী

India VS Pakistan: পূর্বাভাস থাকলেও কলম্বোর আকাশের অবস্থা বর্তমানে আগের থেকে অনেক উন্নত হয়েছে।

কলম্বো: সপ্তহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের মহারণ। তবে এই ম্যাচের আগে আবহাওয়া ঘিরে সিঁদুরে মেঘ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত বনাম পাকিস্তানের ম্য়াচের (India VS Pakistan) আগে বৃষ্টির হওয়ার প্রবল পূর্বাভাস। এমনকী ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে। আপামর ক্রিকেটপ্রেমীরা যেখানে চাইছেন ম্যাচে কোনওভাবেই বৃষ্টি বাধার সৃষ্টি না করে, সেখানে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার চাইছেন বৃষ্টি।

বসিত আলি কোনও সময়ই নিজের মতামত ব্যক্ত করতে পিছপা হন না। এইবারও তিনি সোজাসাপ্টা জানিয়ে দিলেন। তিনি কিন্তু ভারত বনাম পাকিস্তানের ম্যাচে বৃষ্টি হওয়ারই আশা করছেন। এক টিভি শোতে বসিত আলি বলেন, 'আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি হয়।' এরপরে তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তিনি পুরো ম্য়াচ হোক এমন চান কি না, তখন বসিত আবারও জানান, 'আমি বৃষ্টি চাই।'

শনিবারের পর ম্যাচের দিন বৃষ্টির ঘিরে দর্শকদের উদ্বেগ বাড়ে। শনিবার সন্ধে গড়িয়ে রাত নামতে না নামতেই শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই ভারতীয় দলের অনুশীলন ভেস্তে গেল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্র্যাক্টিস করার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেই সূচি কাটছাঁট করতে হয়েছে। তবে টিপটিপ বৃষ্টিতেই শেষমেশ ঘণ্টাখানেক পরেই ভারতীয় দলকে অনুশীলন গুটিয়ে ফেলতে হয়। 

 

ম্যাচের প্রথম বল গড়ানোর কথা সন্ধে সাতটায়। সেখানে কিন্তু তার ঠিক আগে পর্যন্ত ভাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের তরফে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির বিষয়ে সতর্ক করা হয়েছে। সেক্ষেত্রে ৭০ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি মডেল অনুযায়ী সন্ধে ছয়টা থেকে সাতটার মধ্যে ৫.১ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের সময়কালে সেই পরিমাণ কমে ৩.৮ মিলিমিটারে নামার পূর্বাভাস দিচ্ছে একটি মডেল। 

তবে সমর্থকদের জন্য সুখবর। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বর্তমানে কলম্বোর আকাশ বেশ পরিস্কার। এমনকী গোটা দিনজুড়ে মেঘলা আকাশের পূর্বাভাস থাকলেও, আকাশে বর্তমানে খুব বেশি মেঘ নেই। সব ঠিকঠাক থাকলে আজকের ম্যাচ আয়োজন নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। বৃষ্টির ব্যাঘাত ছাড়াই ম্যাচ আয়োজিত হবে বলেই মনে হচ্ছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget