এক্সপ্লোর

IND vs ENG: এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নেমেছে ভারত, সেবার কী হয়েছিল?

India vs England: এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হচ্ছে।

মুম্বই: ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। দুই দলই ইতিহাস গড়ার লক্ষ্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) মাঠে নেমেছে। উভয় দলেরই লক্ষ্য় রেকর্ড তৃতীয়বার বিশের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের সেই স্বপ্ন বহাল রাখতে তারাই একে অপরের মুখোমুখি হবে বৃহস্পতিবার। ওয়াংখেড়েতে ভারত ও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্বাভাবিকভাবেই অতীতের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে অনেকেই আগ্রহী থাকেন। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের অতীত পরিসংখ্যান কী বলছে? ভারত ও ইংল্যান্ড, দুই যুযুধান প্রতিপক্ষ কিন্তু এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে না। বরং এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার দুই দল বিশের বিশ্বকাপের শেষ চারে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। এই ম্য়াচ আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই দুই দলের মধ্যে যে দল সেমিফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পৌঁছয়, সেই দলর হাতেই কিন্তু খেতাব উঠেছে। 

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল ভারতীয় দল। বিরাট কোহলি অর্ধশতরান হাঁকান। হার্দিক পাণ্ড্য ৩৩ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলারই ইংল্য়ান্ডকে ম্যাচ জিতিয়ে দেন। চার ওভার বাকি থাকতেই ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

বছর দু'য়েক পরে এই হারের বদলা নিতে সক্ষম হয় ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের গায়ানায় আয়োজিত ম্য়াচে সেবারও ভারত প্রথমে ব্যাট করে। ভারতের হয়ে রোহিত শর্মা ৫৭ রানের ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক ১৩ বলে ২৩ রানের ছোট্ট ইনিংস খেলে দলকে ১৭১ রান তুলতে সাহায্য করেন। সূর্যকমারের ব্যাট থেকে ৪৭ রানের ইনিংস আসে। জবাবে দুই ভারতীয় স্পিনার অক্ষর পটেল এবং কুলদীপ যাদবের স্পিন ভেল্কিতে কুপোকাত হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১০৩ রানেই অল আউট হন বাটলাররা। কুলদীপ ও অক্ষর উভয়েই তিনটি করে উইকেট নেন। 

 

২০২২ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জেতে। গত বিশ্বকাপ জেতে ভারত। দেখার বিষয় হল এবার কী হয়।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget