এক্সপ্লোর

Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

Bengaluru Terrorist Arrested: তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারত, ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। 

কলকাতা : বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। সূত্রের খবর, ধৃতের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন TTP-এর যোগ পাওয়া গেছে। TTP-র জঙ্গিরা এই আসাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। 

শুক্রবারই কলকাতা পুলিশের STF-এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের ISI-এর চর সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের STF। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর ২৫-এর আশাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। TTP-র জঙ্গিরা এই আসাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। 

গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ 

কীভাবে ধৃত আসাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? 

দায়ের হওয়া FIR অনুযায়ী, ১১ অগাস্ট বেলা ১২টার সময় এই আসাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘণ্টার মধ্যে আসাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান ও পাকিস্তান-সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আশাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তাঁর বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে, পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারত, ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। 

সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন TTP-র সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। TTP-র সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আসাফুল মল্লিককে অর্থ ও পরিবারের লোকেদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমানে সোশাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। ধৃত আসাফুল মল্লিকের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবারের জানিয়েছে, BA পাস করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হননি এই যুবক। ২০২৫-এর শেষের দিকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পরিবার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget