এক্সপ্লোর

T20 World Cup: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই শ্রীলঙ্কা ক্রিকেটে তুমূল অশান্তি, সরকারের হস্তক্ষেপ চাইছেন শনাকা

T20 World Cup 2026: আর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন শনাকা। এমনকী যেভাবে ক্রমাগত সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে ক্রিকেটারদের, তা নিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন শনাকা।

কলম্বো: সুপার এইটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ ছিল এবার শ্রীলঙ্কা। গ্রুপ লিগে দুর্দান্ত পারফর্ম করে সুপার এইটেও জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু সুপার এইটে প্রথমে ইংল্য়ান্ড ও পরে কিউয়িদের বিরুদ্ধে হেরে শেষ চারে ওঠার স্বপ্নভঙ্গ হয়ে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। আর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন শনাকা। এমনকী যেভাবে ক্রমাগত সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে ক্রিকেটারদের, তা নিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন শনাকা।

নিউজিল্যান্ড ম্য়াচে হারের পর শনাকা সাংবাদিক বৈঠকে এসে বলেন, ''আমি চাই সরকার আমাদের বিষয় হস্তক্ষেপ করুক। যেভাবে বাইরে থেকে আমাদের ওপর নেতিবাচক চাপ তৈরি করা হচ্ছে। যেভাবে ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছে, তাতে আমি আর্জি জানাব সরকারের কাছে যে আমাদের পাশে দাঁড়ান। নেতিবাচক বিষয়গুলো যাতে বন্ধ করা হয়, তা দেখুক সরকার। আমাদের দেশে ক্রিকেটটাই একমাত্র খেলা এখন। এটাও হয়ত বন্ধ হয়ে যাবে। আমরা জানি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। হারের কারণ সম্পর্কে নিজেরাও পর্যালোচনা করছি। কিন্তু তা বলে এভাবে নেতিবাচক সমালোচনা করা হবে? এটা সত্যিই খুব দুঃখের।''

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে শনাকা আরও বলেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ আমাদের জেতা উচিৎ ছিল। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারিনি। আমি কোনও অজুহাত দেব না। দেশবাসীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ওদের খুশি করতে পারিনি আমরা। তবে এটাও দেখতে হবে যে পাথিরানা, হাসারাঙ্গার মত প্লেয়ারকে আমরা পাইনি। চোটের জন্য টুর্নামেন্টের আগেই ছিটকে গিয়েছিল ওঁরা। এখনের সময় দাঁড়িয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিটনেস একটা বড় ইস্যু। হাসারাঙ্গা, পাথিরানা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু তবুও আমি অজুহাত দেব না কিছুর। গত কয়েকটি বিশ্বকাপের মঞ্চে আমাদের ফিটনেস, চোট আঘাত বেশি করে ভুগিয়েছে আমাদের। আমাদের থেকে অন্য় দলগুলো এই বিষয়ে অনেকটাই এগিয়ে।''

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। নেতৃত্বে থেকেও কি সরে দাঁড়াবেন? শনাকা অবশ্য বাের্ডের কোর্টেই বল ঠেলে দিলেন। তিনি বলেন, ''আর কতদিন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলাব জানি না। এটা নির্বাচক এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঠিক করবে। তবে দীর্ঘ দিন এই সুযোগ পাওয়ায় আমি খুশি। আমি অনেক ভাল সিদ্ধান্ত নিয়েছি, আবার ভুলও করেছি। অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলতে পেরে আমি খুব খুশি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget