এক্সপ্লোর

Tripura Cricket Association: ত্রিপুরা ক্রিকেট সংস্থার চমক, ঋদ্ধিদের দলের দায়িত্ব নিচ্ছেন কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটার

Lance Klusener: ক্লুজনারকে প্রাথমিকভাবে ১০০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হবে এবং রবিবারই তিনি সরকারিভাবে নিজের চুক্তিপত্রে স্বাক্ষর করবেন বলে ত্রিপুরা ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে।

আগরতলা: আইপিএল শেষ। নতুন ঘরোয়া মরসুম শুরু হতেও এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই নতুন মরসুমের তোড়জোড় শুরু করে দিল ত্রিপুরা ক্রিকেট সংস্থা (Tripura Cricket Association)। ঋদ্ধিমানদের ক্রিকেট সংস্থা তরফে আসন্ন ঘরোয়া মরসুমের আগে বড় চমক দেওয়া হল। ত্রিপুরার হেড অফ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেওয়া হল লান্স ক্লুজনার (Lance Klusener)। প্রাক্তন প্রোটিয়া তারকাকে এই পদে নিযুক্ত করার কথা বুধবারই ত্রিপুরা ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে।

আট দলের দায়িত্বে

ক্লুজনার ত্রিপুরা রাজ্যের পুরুষ ও মহিলা, উভয় রঞ্জি দল মিলিয়ে বিভিন্ন স্তরের মোট আটটি দলের দায়িত্বে থাকবেন। তিনি শনিবারই ত্রিপুরার রাজধানীতে চলে আসবেন এবং কাজও শুরু করে দেবেন বলেই খবর। নিজের প্রথম ২০ দিনে তিনি ত্রিপুরার ক্রিকেটারদের খেলা দেখে তাঁদের ভুলত্রুটি শুধরে দেওয়ার দায়িত্ব পালন করবেন। ত্রিপুরা ক্রিকেট সংস্থার সহ-সভাপতি তিমির চন্দ জানান ক্লুজনারকে প্রাথমিকভাবে ১০০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হবে এবং রবিবারই তিনি সরকারিভাবে নিজের চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।

লাভবান হবেন তরুণরা

কিছুদিন আগে ত্রিপুরা ক্রিকেট সংস্থার তরফে দলের কোচের পদে নিয়োগের ইস্তেহার দেওয়া হয়েছিল। তাতে ক্লুজনার এবং ডেভ ওয়াটমোর, উভয়েই আগ্রহ প্রকাশ করেন। তবে ওয়াটমোর ব্যক্তিগত কারণে পরবর্তীতে সরে আসেন বলেই খবর। চন্দ বোর্ডের এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি। তিনি সাফ সাফ জানিয়ে দেন যে ক্লুজনারের মতো বিশ্ববন্দিত এক ক্রিকেটারের তত্ত্বাবধানে খেললে ত্রিপুরার ক্রিকেটারদের উন্নতিই হবে এবং তাঁরাও ক্লুজনারের থেকে খুঁটিনাটি বিষয় শিখতে বেশ মুখিয়ে রয়েছেন। ক্লুজনারের আগমনে ইতিবাচক গোটা ত্রিপুরা ক্রিকেট সার্কেলই। তিনি ঋদ্ধিদের দলের উন্নতি ঘটাতে পারেন কি না, সেটা সময়ই বলবে। তবে ৪৯টি টেস্ট ও ১৭১টি ওয়ান ডে খেলা ক্লুজনারের অভিজ্ঞতা যে তরুণদের সাহায্যই করবে, তা বলাই বাহুল্য।

ধোনির চিকিৎসা

সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন। শোনা যাচ্ছে এবার সেই হাঁটুর সমস্যা দূর করতেই মুম্বইয়ে একগুচ্ছ পরীক্ষা করাতে চলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুন: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget