এক্সপ্লোর

Virat Kohli: সামনে শুধু সচিন, আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে বাকি সকলকে পিছনে ফেলে দিলেন কোহলি

IND vs NZ: অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, বঢোদরায় ৯১ বলে ৯৩ রানের ইনিংসে খেলেন বিরাট কোহলি।

বঢোদরা: বিরাট কোহলি মানেই বক্সঅফিস, অনবদ্য, অবিশ্বাস্য কিছু। বিরাট কোহলি (Virat Kohli) মানেই আবার ধারাবাহিকতাও বটে। এই ধারাবাহিকতায় ভর করেই দীর্ঘদিন বিশ্বক্রিকেটকে শাসন করেছেন 'কিং কোহলি'। কেরিয়ারের একেবারে শেষ ভাগে এসেও ফের একবার কোহলির সেই ধারাবাহিকতাই নজরে পড়ছে।

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ওয়ান ডেতে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে তারপর থেকে যেন প্রতিটি ইনিংসে সমালোচকদের জবাব দিচ্ছেন বিরাট। নাগাড়ে সাত সাতটি ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই শতরানের পাশাপাশি এক অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও এক শতরান ও এক অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে।

এবার সপ্তাহান্তে বঢোদরায় কোহলির ব্যাট থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (IND vs NZ) এল ফের এক অনবদ্য ইনিংস এল। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, ৯১ বলে ৯৩ রানের ইনিংসে খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেললেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন।

 

বর্তমানে কোহলির সামনে রানের নিরিখে কেবল একজনই এগিয়ে। তিনি অবশ্যই সচিন তেন্ডুলকর। সচিন ৭৮২ ইনিংসে ৩৪, ৩৫৭ রান করেছেন। আপাতত মাত্র এক ফর্ম্যাট খেলা কোহলির ক্ষেত্রে সচিনের এই মোট রানের রেকর্ড ভাঙা কিন্তু কার্যত অসম্ভবই মনে হচ্ছে। 

এদিনই আবার সচিনের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়েরও এক রেকর্ড ভাঙলেন কোহলি। সৌরভকে পিছনে ফেলে বিরাটই এখন ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক ওয়ান ডে ম্যাচ খেলা ক্রিকেটার। সৌরভ মোট ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেললেও, তিনটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে, ৩০৮টি ভারতের হয়ে। আজ বিরাট ৩০৯টি ওয়ান ডে খেলে সৌরভকে পিছনে ফেললেন। মোটের ওপর সপ্তাহান্তে বঢোদরায় বিরাটের রাতটা ঐতিহাসিকই কাটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget