এক্সপ্লোর

IND vs NZ: জল্পনাই সত্যি হল, নিউজ়িল্য়ান্ড সিরিজ় থেকে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত হিসাবে কে সুযোগ পেলেন?

Rishabh Pant: শনিবার বঢোদরায় অনুশীলনে ব্য়াটিংয়ের সময় ঋষভ পন্থের কোমরের উপরের অংশে চোট লাগে।

বঢোদরা: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। মোটামুটি গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant) এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। আজ বিসিসিআইয়ের তরফে সেই খবরে সিলমোহর পড়ল। পাশাপাশি পন্থের বদলি ক্রিকেটারের নামও জানিয়ে দিল বোর্ড।

শনিবার বঢোদরায় অনুশীলনের সময় ঋষভ পন্থের কোমরের উপরের অংশে চোট লাগে। পিটিআই সূত্রে খবর, ঋষভ পন্থ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিসিএ স্টেডিয়াম থেকে বেরিয়ে আসেন। সেই খবরেই সিলমোহর দিয়ে বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানায়, 'বিসিএ স্টেডিয়ামে শনিবার বিকেলে ভারতীয় নেটে ব্য়াটিংয়ের সময় ঋষভ পন্থ ডানদিকের তলপেটে হঠাৎ যন্ত্রণা অনুভব করেন। ওঁকে সঙ্গে সঙ্গে এমআরআই করাতে নিয়ে যাওয়া হয় যার পরে বিসিসিআইয়ের মেডিক্য়াল দল ওর পরিস্থিতির বিষয়ে এক বিশেষজ্ঞের পরামর্শ নেয়। পন্থের সাইড স্ট্রেন হয়েছে এবং সেই কারণেই গোটা ওয়ান ডে সিরিজ় থেকে তিনি ছিটকে গেলেন।'

ঋষভ পন্থের পাশাপাশি কে এল রাহুল ওয়ান ডে দলে উইকেটকিপার হিসাবে রয়েছেন। জল্পনা ছিল যে, ঈশান কিষান তাঁর জায়গা নিতে পারেন। ঝাড়খণ্ডের তারকা টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে বিকল্প উইকেটকিপার হিসাবে নির্বাচিত হয়েছেন। সৈয়দ মুস্তাক আলির পাশাপাশি চলতি বিজয় হাজারেতেও ঈশান ভাল ফর্মে রয়েছেন। তবে তাঁকে নয়, পন্থের বদলে ভারতীয় দলের নির্বাচকরা ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) নাম ঘোষণা করেন। জুড়েল ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বলেও খবর।  

 

তবে কীভাবে চোট পেলেন পন্থ? শনিবার ঋষভ পন্থ বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞরা তাঁকে ব্যাটিংয়ের অনুশীলন করাচ্ছিলেন, তখনই ফ্রন্ট ফুটে ডিফেন্স করার সময় একটি বল তাঁর কোমরের উপরের অংশে লাগে। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফ, মাঠে পন্থের অবস্থা জানতে আসেন। মেডিক্যাল টিমের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ঋষভ পন্থকে বিসিএ স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যান। এরই মধ্যে ভারতীয় ওয়ান ডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে বেশ কিছুক্ষণ প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলতে দেখা যায়।                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget