এক্সপ্লোর

Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?

Indian Cricket Team: ইংল্যান্ড সিরিজ়ের পর ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ় খেলবে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে টেস্ট সিরিজ়ও।

নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian cricket team) দুই মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli), উভয়েই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন। তাও সেই ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিতই হয়। দুই তারকা মূলত রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরেই প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপরে রোহিতকে কি আদৌ আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে? দেখা গেলেও সেটা কবে?

ইংল্যান্ড সিরিজ়ের পর ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ় খেলবে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে টেস্ট সিরিজ়ও। কিন্তু রোহিত বা বিরাট, কাউকেই সেই সফরগুলিতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে না। দুই তারকাই কিন্তু আন্তর্জাতিক টেস্ট এবং টি-২০, উভয় ফর্ম্যাট থেকেই অবসর নিয়ে নিয়েছেন। তাহলে রো-কোকে আবার কবে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পেরে? উত্তর সেপ্টেম্বরে। 

চলতি বছরে সেপ্টেম্বরের শেষের দিকে ভারত সফরে আসবে ক্যারিবিয়ান দল। সীমিত ওভারের সেই সিরিজ়ে ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটে দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেই সিরিজ়েই রোহিত, বিরাটকে আবার ভারতীয় দলে দেখা যেতে পারে। ২৭ সেপ্টেম্বর তিরুঅন্ততপুরমে এই সিরিজ়ের প্রথম ম্যাচ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হবে। এরপরে নিউ চণ্ডীগড়ে আয়োজিত হবে সিরিজ়ের শেষ ওয়ান ডে। এই তিনটি ম্যাচই দুপুর দুইটো নাগাদ শুরু হবে। এখানেই রো-কো খেলবেন বলে আশা করা যায়। অর্থাৎ দুই মহাতারকাকে টিম ইন্ডিয়ার জার্সিতে ফের একবার দেখতে সমর্থকদের দুই মাসেরও অধিক সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:- দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের 

তবে সেই সিরিজ়ে কি রোহিত থাকবেন? লর্ডস ওয়ান ডের আগে শোনা গিয়েছিল রোহিতকে নাকি বিশ্বকাপের দলের জন্য দৌড়ে রাখছেন না ভারতীয় নির্বাচকরা। তাঁরা রোহিতকে লর্ডস ওয়ান ডের পর আর ভারতীয় দলে সুযোগ দেবেন না। তবে 'হোম অফ ক্রিকেটে' ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেই এইসব জল্পনা-কল্পনা নিয়ে মুখ খোলেন 'হিটম্যান' স্বয়ং। 

তাঁকে বলতে শোনা যায়, 'আমার কাজ ভাল ব্যাটিং করা, দেশের প্রতিনিধিত্ব করা। যবে থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তবে থেকেই বাইরের বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। যতক্ষণ আমি এখানে আছি, এসব চলতেই থাকবে। আমার কাছে এগুলি কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এখন আমি শুধু এই দিকেই মনোযোগ দিচ্ছি। আর এই বাইরের কথাবার্তাগুলো চলুক, এগুলো না হলে তো মজাই হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।' মোট কথা রোহিতের ভবিষ্যৎ ঘিরে যে জল্পনা অব্যাহত, তা বলাই বাহুল্য়।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget