এক্সপ্লোর

Virat Kohli: দুরন্ত সেঞ্চুরি, কিউয়িদের বিরুদ্ধে ইনদওরে একাই কুম্ভ হয়ে লড়ছেন বিরাট কোহলি

Virat Kohli: ৯১ বলে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৫৪তম শতরান হাঁকালেন বিরাট কোহলি।

ইনদওর: প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। তবে ইনদওরে সুযোগ নষ্ট করলেন না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (IND vs NZ 3rd ODI) কেরিয়ারের ৫৪তম ওয়ান ডে শতরান হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত এবং পরাজয়ের মাঝে তিনি একাই দাঁড়িয়ে। ৯১ বলে শতরান পূরণ করেন 'কিং কোহলি'।

এদিন ভারতের সামনে নিউজ়িল্যান্ড জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্য রাখে। সিরিজ় নির্ণায়ক ম্যাচে টিম জয়ের জন্য যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হত, তা সকলেই জানতেন। তবে আশা ছিল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন নিজেদের দাপট দেখাবে। এই মাঠে রোহিত শর্মা থেকে শুভমন গিল, সকলের রেকর্ডই বেশ ঈর্ষণীয়। সেই কারণেই ইনদওরের হোলকার স্টেডিয়ামে ওয়ান ডেতে ভারতীয় দল অপ্রতিরোধ্য। সাতের মধ্যে সাতটি ম্যাচই জিতেছে ভারত।

তবে এমন পরিস্থিতিতে ভারতীয় দল শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মা ১১ ও শুভমন গিল ২৩ রানে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলও রান পাননি। এমন পরিস্থিতিতে ৭১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। তবে শুরু থেকেই আজ অনবদ্য ফর্মে দেখানো বিরাট কোহলি ক্রিজে উপস্থিত ছিলেন। নীতীশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে তিনিই পাল্টা লড়াইটা শুরু করেন। ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন কোহলি।

এর পরে নীতীশ রেড্ডি অর্ধশতরান হাঁকিয়ে আউট হলেও, কোহলি একাই কুম্ভ হয়ে লড়াই চালান। তাঁকে সঙ্গ দেন হর্ষিত রানা। বিশ্বক্রিকেটে তিনি 'চেজ় মাস্টার' হিসাবে পরিচিত। কতই না ম্যাচ তিনি ভারতকে জিতিয়েছেন। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরেও ভারতীয় সমর্থকরা আশা হারাননি একমাত্র কোহলির কারণেই। তিনি কাউকেই হতাশ করেননি। দেখতে দেখতেই কোহলি ৯১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। তাঁর ইনিংস সাজানো আটটি চার ও দুইটি ছক্কায়। এটি কিউয়িদের বিরুদ্ধে কোহলির সপ্তম ওয়ান ডে শতরান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এর থেকে বেশি শতরান করার কৃতিত্ব আর কারুর নেই। 

 

'কিং কোহলি'-র ব্যাটে ভর করেই ভারতীয় দল কার্যত অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে।  কোহলি কি ভারতীয় দলকে জেতাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget