এক্সপ্লোর

Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড

ENG vs IND: কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় মহাতারকা ৬৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন।

কার্ডিফ: তাঁর মাঠে নামা মানেই নিত্যনতুন ইতিহাস। তবে গত ম্যাচে রান করতে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় ওয়ান ডেতেই বিরাট কোহলি (Virat Kohli) ফের একবার বিলেতে মাটিতে নিজের দক্ষতা প্রমাণ করলেন। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে (ENG vs IND) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান হাঁকালেন তিনি, আর তার পাশাপাশি গড়লেন রেকর্ডও। 

আজকের এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন। ম্যাচ শুরুর আগে কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির আর মাত্র চার রানের প্রয়োজন ছিল। সেখানে তিনি এদিন ৬৫ রানের ইনিংস খেললেন। জোফ্রা আর্চারের বলে ভারতীয় ইনিংসের নবম ওভারে বাউন্ডারি মেরেই ইতিহাস গড়ে ফেললেন 'কিং'।  

কোহলি ২০১১ সালে ইংল্য়ান্ড নিজের প্রথম ইনিংস খেলেন। তারপর থেকে ৫৯ ম্যাচে ৭৫ ইনিংসে ভারতীয় মহাতারকা ইংল্যান্ডের মাটিতে মোট ২৭০৭ রান করে ফেলেছেন। তুলনায় রাহুল দ্রাবিড় ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৪৬টি ম্য়াচে মোট ৫৬টি ইনিংস খেলে ২৬৪৫ রান করেছিলেন। এতদিন পর্যন্ত তাঁরই দখলে ভারতীয় হিসাবে ইংল্যান্ডে সর্বাধিক রানের কৃতিত্ব ছিল। তবে এবার তা কোহলি নিজের নামে করে ফেললেন। 

ম্যাচে এদিন শুভমন গিল শুরুটা ভাল করেও ৩১ রানে আউট হন। রোহিত শর্মাকে তো একেবারেই ছন্দ দেখায়নি। তিনি ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন। রোহিত আউট হওয়ার পরে ঈশান কিষাণ ব্যাটে নেমে এই সফরে ফের একবার শর্ট বলের শিকার হন। তাঁর সংগ্রহ মাত্র এক রান। চাপে পড়ে যাওয়া ভারতের হয়ে এই সময়ই ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। শুরুতে শ্রেয়স খানিকটা দেখেশুনে খেলে দুরন্ত ছন্দে থাকা কোহলিকেই স্ট্রাইক দিচ্ছিলেন। কোহলিও একের পর এক চোখধাঁধানো শট মেরে ৫০ বলে অর্ধশতরান করেন।   

কিন্তু শ্রেয়সের সঙ্গে কোহলির অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙেন জোফ্রা আর্চার। তাঁকে নতুন স্পেলে নিয়ে আসার অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার। কোহলি আউট হওয়ার পরেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। শাকিব মামুদের শর্ট বলে দুই রানে আউট হন সুন্দর, শিবম দুবে এবং অক্ষর পটেল পরপর বলে যথাক্রমে শূন্য ও এক রানে জোফ্রা আর্চারের শিকার হন। এইসবের মধ্যেই শ্রেয়স আইযার ব্যাট চালিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে তারপরে আর বেশিদূর এগোতে পারেননি তিনি। শেষের দিকে বুমরা ব্যাট চালিয়ে ২০ রান যোগ করে দলের স্কোর আরেকটু টানেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget