এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: সুন্দরের ভেল্কিতে সাজঘরে ফিরলেন রুট, স্মিথ, চা বিরতিতে ১৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড

Washington Sundar: সাত ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে দুই উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর।

লন্ডন: লর্ডসে (ENG vs IND 3rd Test) চতুর্থ দিনের প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর প্রয়োজন ছিল সেই ধারা অব্যাহত রাখা। ঠিক সেটাই করে দেখালেন ভারতীয় বোলাররা। আরও ভাল করে বলল ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তিনিই ভারতীয় দলের হয়ে এই সেশনে দুই উইকেট নিলেন। তাও যে সে উইকেট নয়, সম্ভবত ইংল্যান্ডের দুই সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট নিলেন তিনি। জো রুট ও জেমি স্মিথের উইকেট নিলেন তিনি। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১৭৫।

দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান।

তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। প্রথম সেশনে আর কোনও উইকেট পড়েনি। বেন স্টোকস ও জো রুট, ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার দলকে এগিয়ে নিয়ে যান। 

দ্বিতীয় সেশনে এই দুই তারকাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। বুমরা, সিরাজরা চেষ্টা করেও তাঁদের আউট করতে ব্যর্থ হন। লাঞ্চের পর শুরুতেই জীবনদানও পান রুট। আকাশ দীপের বলে তাঁর ক্যাচ ফেলেন ধ্রুব জুরেল। ক্যাচ ধরলেও অবশ্য নো বলের জন্য তা বাতিলই হত।

জীবনদান পেয়ে রুট, তা কাজে লাগাবেন, এমনটাই আশা করছিলেন ইংরেজ সমর্থকরা। তিনি অর্ধশতরানের দিকেও এগোচ্ছিলেন। ঠিক এমন সময়েই দলের হয়ে জ্বলে উঠেন ওয়াশিংটন সুন্দর। ৪০ রানে রুটের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি। রুট আউঠ হওয়ার পর জেমি স্মিথ ক্রিজে নামেন। তবে তিনি ১৪ বলের বেশি টিকতে পারেননি। আট রানে সুন্দরের বলেই বোল্ড হন ইংরেজ কিপার-ব্যাটার। এরপরেই স্টোকস এবং ওকস দেখেশুনে স্বভাববিরুদ্ধে রক্ষণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ডের দুর্গ আগলান। এবার দেখার তাঁরা দিনের শেষ সেশনে দলকে কতটা টেনে নিয়ে যেত পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget