এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: ডাকেটের উইকেট নিয়ে উদ্দাম উচ্ছ্বাস, ইংরেজ ওপেনারকে ধাক্কাই মেরে দিলেন সিরাজ!-ভিডিও

Mohammed Siraj: মহম্মদ সিরাজ তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম দুইটি উইকেটই নেন।

লন্ডন: লর্ডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) চতুর্থ দিন ম্যাচের ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনদিন খেলা হয়ে যাওয়ার পরেও দুই দলের মধ্যে পার্থক্য করাটা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে বল হাতে টিম ইন্ডিয়ার হয়ে জ্বলে উঠেন মহম্মদ সিরাজ। (Mohammed Siraj)।

দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে (Ben Duckett) ১২ রানে সাজঘরে ফেরান। ইংল্যান্ড ওপেনারকে আউট করেই উচ্ছ্বসিত ভঙ্গিমায় উইকেটটা উদযাপনও করেন সিরাজ। তাঁর একেবারে সামনে গিয়ে চিৎকার করে উইকেট সেলিব্রেট করতে দেখা যায় সিরাজকে, পাশাপাশি সেই মুহূর্তেই কাঁধ দিয়ে ইংরেজ ওপেনারকে হালকা ধাক্কাও দেন ভারতীয় ফাস্ট বোলার।

 

আবার অনেকে মনে করছেন ডাকেটই বরং নিজের পথ পরিবর্তন করে সিরাজের দিকে এগিয়ে গিয়েছিলেন। শেষ মুহূর্তে সিরাজের সরে আসার আর সময় ছিল না, তাই ডাকেটের সঙ্গে তাঁর আলতো ধাক্কা লাগে। এই ঘটনার পরই অধিনায়ক শুভমন গিল সেখানেই ছিলেন। তিনি সিরাজকে পুরো বিষয়টা থেকে সরিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করান। 

এই ঘটনায় সিরাজ দোষী প্রমাণিত হলে, তাঁর কিন্তু শাস্তি হলেও হতে পারে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটারই প্রতিপক্ষের কোনও ক্রিকেটারকে শারীরিকভাবে স্পর্শ করতে পারেন না। ম্যাচ রেফারি কিন্তু এই বাড়তি সেলিব্রেশনের জন্য সিরাজকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতেই পারেন। 

এই দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান।

তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। 

প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর উইকেট নেওয়ার ধারাটা কিন্তু অব্যাহত রাখেন ভারতীয় বোলাররা। আরও ভাল করে বলল ওয়াশিংটন সুন্দর। তিনিই ভারতীয় দলের হয়ে এই সেশনে দুই উইকেট নেন। সম্ভবত ইংল্যান্ডের দুই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটারদের উইকেট নিলেন তিনি। জো রুট ও জেমি স্মিথকে দ্বিতীয় সেশনে আউট করেন সুন্দর। বর্তমানে বেন স্টোকস এবং ক্রিস ওকস ইংরেজদের হয়ে ইনিংস সামলাচ্ছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget