এক্সপ্লোর

Womens T20 World Cup: রবিবার অস্ট্রেলিয়াকে হারালেই কি সেমির টিকিট পাকা হয়ে যাবে হরমনপ্রীতদের?

INDW vs AUSW: পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আগের দুটো ম্য়াচে হেলায় হারিয়ে দিলেও গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে আগামীকাল রবিবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

দুবাই: প্রথম ম্য়াচে হারের পর টানা দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার অন্য়তম দাবিদার এখন হরমনপ্রীত কৌররা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আগের দুটো ম্য়াচে হেলায় হারিয়ে দিলেও গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে আগামীকাল রবিবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্য়ালিসা হিলিদের বিরুদ্ধে কি বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারবেন স্মৃতিরা? আর ম্য়াচ জিতলেই কি সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচে যে দল জিতবে তাঁদের জন্য়ই সেমিফাইনালের টিকিট মেলা অনেক সোজা হয়ে যাবে। এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ইতিমধ্যেই ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্য়ান্ডের যে কোনও দুটো দল সেমিতে পৌঁছে যাবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নিজেদের রান রেটে অনেকটা পিছিয়ে গিয়েছিল ভারত। তাঁদের রান রেট দাঁড়িয়েছিল -২.৯০। কিন্তু এরপরের দুটো ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কিছুটা রান রেট ভাল জায়গায় নিয়ে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। 

এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেট রান রেট +০.৫৭৬। আজ যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তবে পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শেষ করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়, তবে অস্ট্রেলিয়াও ৬ পয়েন্টেই শেষ করবে গ্রুপে।

নিউজিল্যান্ড অন্য়দিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করতে পারে। সেক্ষেত্রে তাদেরও বাকি দুটো ম্য়াচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে। সেক্ষেত্রে রান রেটের বিচারে যাঁরা এগিয়ে থাকবে, তাঁরা সেমিতে জায়গা পাকা করে নেবে। 

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়, তবে অজিরা সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভারত তখন তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। হরমনপ্রীতরা চাইবেন যে পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের বাকি দুটো ম্য়াচের মধ্যে যে কোনও একটি ম্য়াচে যেন হেরে যায়। 

গ্রুপের ৫ দলের মধ্যে পাকিস্তান, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া এখনও ২টি করে ম্যাচ পাবে। যেখানে ভারতের হাতে রয়েছে একটিমাত্র ম্যাচ। শ্রীলঙ্কা ৩ ম্যাচের তিনটিই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজেও মিরাজদের ক্লিন স্যুইপ করবে ভারত? আজ কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget