WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে-কোথায়? ঘোষণা করে দিল ICC, কতটা সুযোগ রয়েছে ভারতের?
World Test Championship: গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারও দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড যথাক্রমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল আইসিসি। ২০২৭ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেল।
ফাইনাল ম্যাচটি আগামী বছর লন্ডনের দ্য ওভাল মাঠে খেলা হবে। এর আগে ২০২৩ সালের ফাইনালও এই মাঠেই খেলা হয়েছিল। যে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আইসিসি জানিয়েছে যে, ডব্লিউটিসি ২০২৫-২৭ ফাইনাল ম্যাচটি ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত খেলা হবে।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছিল যে, পরবর্তী ৩টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডের মাটিতেই খেলা হবে। এর অর্থ হল ২০২৭, ২০২৯ এবং তারপর ২০৩১ সালের ফাইনালও ইংল্যান্ডেই খেলা হবে। উল্লেখ্য, এর আগেও তিনটি ফাইনাল ম্যাচের আয়োজন ইংল্যান্ডই করেছিল।
দ্য ওভালের ঐতিহাসিক মাঠে যখন শেষবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হয়েছিল, তখন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে শিরোপা জেতার লড়াই হয়েছিল। অস্ট্রেলিয়া সেই ম্যাচটি ২০৯ রানের বিরাট ব্যবধানে জিতেছিল। অন্যদিকে, ভারতীয় দল ২০২১ সালের পর ২০২৩ - টানা দুটি ডব্লিউটিসি ফাইনাল হেরে গিয়েছিল।
𝐌𝐚𝐫𝐤 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫𝐬 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 #𝐖𝐓𝐂𝟐𝟕 𝐅𝐢𝐧𝐚𝐥 🗓️
— ICC (@ICC) July 23, 2026
𝙏𝙃𝙀 𝙐𝙇𝙏𝙄𝙈𝘼𝙏𝙀 𝙏𝙀𝙎𝙏 𝙃𝘼𝙎 𝘼 𝘿𝘼𝙏𝙀 𝘼𝙉𝘿 𝘼 𝙋𝙇𝘼𝘾𝙀 🏆
More details ➡️ https://t.co/Ee62S7i8uA pic.twitter.com/EVWVlqMLkv
ডব্লিউটিসি পয়েন্টস টেবিল
২০২৭ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন দলগুলো মুখোমুখি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া অনেক ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে এবং আশা করা হচ্ছে যে, ব্যাগি গ্রিনরা তাদের দ্বিতীয় ডব্লিউটিসি ফাইনাল খেলবে।
গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারও দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড যথাক্রমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এবং তারাও ফাইনালে পৌঁছানোর জন্য বেশ ভাল জায়গায় আছে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সহ অন্যান্য দলগুলির জন্য ফাইনালের পথ কিছুটা কঠিন মনে হচ্ছে। বিশেষ করে ২০২১ এবং ২০২৩ সালের ফাইনাল খেলা টিম ইন্ডিয়ার জন্য পরিস্থিতি উদ্বেগজনক। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে তাদের পরবর্তী টেস্ট ম্যাচগুলিতে কোনওভাবেই হারলে চলবে না। ভারত আপাতত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।
আরও পড়ুন: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন...




















