এক্সপ্লোর

DK With Yash: কেজিএফ খ্যাত যশের সঙ্গে ছবি পোস্ট ডিকে-র, লিখলেন 'রকি ভাইকে সালাম'

Dinesh Karthik: ডিকে ইয়াশের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সালাম রকি ভাই'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চেন্নাই: তাঁর অভিনীত সিনেমা কেজিএফ (KGF) বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। অভিনেতা যশ (Yash) সিনেমার অভিনয় করেছিলেন রকি (Rocky Bhai) ভাইয়ের চরিত্রে। সেই চরিত্রটি প্রবল জনপ্রিয় হয়েছিল।

এবার কেজিএফ খ্যাত অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করলেন ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তামিলনাড়ুর ক্রিকেটার খেলার ফাঁকে নিয়মিত সিনেমা দেখেন। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, মনকে তরতাজা রাখার জন্য সিনেমা দেখা তাঁর অন্যতম প্রিয় অবসর যাপনের সঙ্গী।

ডিকে ইয়াশের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সালাম রকি ভাই'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

একদিন আগেই জাতীয় দল নিয়ে বড় তথ্য প্রকাশ করেছেন ডিকে। জানিয়েছেন, মহম্মদ সিরাজকে একটা সময়ে দল থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেই সময়ে এগিয়ে এসেছিলেন বিরাট কোহলি। কার্তিক জানান, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি হয়তো দলকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। কিন্তু ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানকে খাটো করা যাবে না। বিশেষ করে সিরাজের কেরিয়ারে বিরাটের অবদান ভোলার নয় বলেও জানিয়েছেন ডিকে।

তবে শুধু বিরাট কোহলি নন, সিরাজের ব্যাপারে তৎকালীন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও এগিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন ডিকে। কার্তিক বলেছেন, 'কোহলির অধিনায়কত্বে অভিষেক হওয়া ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিলের মতো খেলোয়াড়রা দুর্দান্ত খেলছে। কোহলির সঙ্গে মহম্মদ সিরাজের আলাদা সম্পর্ক ছিল কারণ দুজনেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dinesh Karthik (@dk00019)

কার্তিক বলেছেন, 'তখন আমি কেকেআর দলের সদস্য ছিলাম। আরসিবি আমাদের ১০০ রানের মধ্যে অল আউট করে দিয়েছিল। সেই ম্যাচে সিরাজ ৩ উইকেট নিয়েছিল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিল। ওর টি-টোয়েন্টি কেরিয়ার সেখান থেকে দারুণভাবে এগতে শুরু করেছিল।' কার্তিক যোগ করেছেন, 'আরসিবি-তে খেলার সময় একটি সময় ছিল যখন সিরাজকে দল থেকে বাদ দেওয়ার কথা উঠেছিল। যদিও সেই সময়ে কোহলি তরুণ বোলারের হাত ধরে সরাসরি বলেছিল যে, আমি একে প্রথম একাদশে চাই। কোহলির দাবি মেনে সিরাজকে খেলানো হয়। সিরাজও মাঠে পারফর্ম করে নিজের যোগ্যতা প্রমাণ করে। পরে জাতীয় দলেও জায়গা করে নেয় ও।’

আরও পড়ুন: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget