এক্সপ্লোর

Cristiano Ronaldo: রিয়ালে ফিরছেন রোনাল্ডো? মাদ্রিদেই অনুশীলন সারছেন ক্রিশ্চিয়ানো

Ronaldo Transfer: জল্পনা শোনা যাচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিতে পারেন। তবে তা জল্পনার পর্যায়েই রয়েছে।

মাদ্রিদ: কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে আদৌ আর খেলতে দেখা যাবে কি না, সেই নিয়েও জল্পনা চলছেই। পর্তুগালের পরাজয়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন 'সিআর৭'। তবে তার সপ্তাহখানেক পার হতে না হতেই অনুশীলনে নেমে পড়লেন পর্তুগিজ তারকা।

ফ্রি-এজেন্ট রোনাল্ডো

বিশ্বকাপের শুরুর দিকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ও কোচের বিরুদ্ধে মুখ খোলার পরেই আভ্যন্তরীন বোঝাপড়ার মাধ্যমে রোনাল্ডোর চু্ক্তি বাতিল করা হয়েছে। বর্তমানে ফ্রি-এজেন্ট রোনাল্ডো। তাঁকে নতুন ক্লাব খুঁজতে হবে। মাঝে জল্পনা শোনা যাচ্ছিল তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিতে পারেন। তবে তা জল্পনার পর্যায়েই রয়েছে। এরই মাঝে নিজের প্রাক্তন দল রিয়াল মাদ্রিদের (Real Madrid) অনুশীলন মাঠেই নেমে পড়লেন রোনাল্ডো। তিনি আপাতত স্পেনের রাজধানী মাদ্রিদেই রয়েছেন এবং সেখানেই বেশ কয়েকদিন অনুশীলন সারবেন।

অনুশীলনসঙ্গী পুত্র

তবে রোনাল্ডো আপাতত মাদ্রিদে অনুশীলন করলেও, তাঁর সঙ্গে কিন্তু রিয়ালের চুক্তি নিয়ে কোনওরকম কথাবার্তা হয়নি। নয় বছর রিয়ালের হয়ে খেলেছেন রোনাল্ডো। তাঁর সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্ক বেশ ভাল। সেই সুসম্পর্কের সুবাদেই ক্লাবহীন রোনাল্ডো যাতে নিজেকে ফিট রাখতে পারেন তার জন্য রিয়ালের ভালদেবেবাস অনুশীলন মাঠে তাঁকে অনুশীলন করার সুযোগ করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রোনাল্ডো ও তাঁর জেষ্ঠপুত্র মিলে সেই মাঠেই অনুশীলন সারেন। 

এর আগেও বহু সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর অনুপ্রেরণা। এবার নিজের প্রিয় ফুটবলারের বিদায় মুহূর্তে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি (Virat Kohli)। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। শেষ আটে মরক্কোর বিরুদ্ধে হারতে হয়েছে। চোখের জলে বিশ্বজয়ের স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়েছে। মরক্কো ম্য়াচের পর টানেল দিয়ে কাঁদতে কাঁদতে সি আর সেভেনের বেরিয়ে যাওয়ার ছবি সবার হৃদয় ভেঙে দিয়েছে। তালিকায় রয়েছেন বিরাটও। নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ''প্রত্যেক বার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছ তুমি। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক তুমি। যে কোনও ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে বিশ্বের সর্বকালের সেরা।''

আরও পড়ুন: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনার সামনে ফ্রান্স

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget