এক্সপ্লোর

Cristiano Ronaldo: বির্তকের জেরে ম্যান ইউনাইটেড দল থেকে বাদ পড়ে ভুল স্বীকার করলেন রোনাল্ডো?

Manchester United: সপ্তাহের শেষেই চেলসির বিরুদ্ধে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে সেই ম্যাচের জন্য রেড ডেভিলস স্কোয়াডেই জায়গা পাননি রোনাল্ডো।

ম্যাঞ্চেস্টার: টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচ শেষের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মাঠ ছাড়া নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার পরেই আরেক লন্ডনের দল চেলসির বিরুদ্ধে সপ্তাহের শেষেই মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু সেই ম্যাচের জন্য রেড ডেভিলসের স্কোয়াডেই নেই রোনাল্ডো। দল থেকে বাদ পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের কর্মকাণ্ডের জেরে ক্ষমাও চাইলেন রোনাল্ডো।

ভুল স্বীকার করলেন রোনাল্ডো?

চেলসির বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের স্কোয়াড ঘোষণা হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'আমি নিজের গোটা কেরিয়ারেই সতীর্থ, কোচ এবং খেলার সঙ্গে জড়িত সকলকেই যথেষ্ট সম্মান দিয়ে এসেছি। সেটা এখনও বদলায়নি। আমিও বদলায়নি। ২০ বছর ধরে শীর্ষস্তরে খেলা চালিয়ে যাওয়া আমার মধ্যে কোনও বদল ঘটেনি। আজও সবক্ষেত্রেই সম্মান দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে যখন খেলা শুরু করি, তখন অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেছি এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের জন্যও সেই একই উদাহরণ তৈরি করতেও আমি সর্বদা বদ্ধপরিকর।'

প্রিমিয়ার লিগে এ মরসুমে বেশিরভাগ ম্যাচেই রোনাল্ডো বেঞ্চ থেকে ম্যাচ শুরু করেন। বহু ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবেও মাঠে নামানো হয়। তবে খবর অনুযায়ী রোনাল্ডো স্পার্সের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নামতে চাননি। তিনি ম্যানেজার এরিক টেন হাগের নির্দেশ উপেক্ষা করেই নাকি সাজঘরে ফেরেন। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও, রোনাল্ডো নিজের ব্যবহারের জন্য কার্যত ক্ষমাই চাইলেন। 'দুর্ভাগ্যবশত অনেকসময়ই সেই মুহূর্তের গরমাগরমির ফলে নিজের উদ্দেশ্যে থেকে সরে আসতে হয়। এখন আমায় ক্যারিংটনে (ম্যান ইউনাইটেডের অনুশীলন মাঠ) নিজের কাজটা চালিয়ে যেতে হবে এবং সামনে যা সুযোগ আসবে তা দুই হাতে গ্রহণ করতে হবে।'  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

ভবিষ্যত নিয়ে জল্পনা

এ মরসুমে ম্যান ইউনাইটেড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। তারপর থেকেই রোনাল্ডোর দল ছাড়ার জল্পনা শোনা গিয়েছিল। তবে ৩৭ বছর বয়সি পর্তুগিজ তারকা ম্যাঞ্চেস্টারেই থেকে যান। তবে দলের কোচের সঙ্গে এই ঘটনার পর রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তিনি জানুয়ারিতেই ম্যান ইউনাইটেড ছাড়তে চলেছেন? এই প্রশ্নের উত্তর পেতে সকলেই আগ্রহী। 

আরও পড়ুন: দলের জয় সত্ত্বেও ক্ষুব্ধ রোনাল্ডো, ম্যাচ শেষের আগেই ছাড়লেন মাঠ

সেরা শিরোনাম

IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget