এক্সপ্লোর

Cristiano Ronaldo: দলের জয় সত্ত্বেও ক্ষুব্ধ রোনাল্ডো, ম্যাচ শেষের আগেই ছাড়লেন মাঠ

Man United vs Spurs: গোল লক্ষ্য করে ম্যান ইউনাইটেড প্রথমার্ধে মোট ১৯টি শট মারে। তাও গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে ফ্রেড ও ব্রুনো ফার্নান্ডেজের গোলে টটেনহ্যাম বিরুদ্ধে জয় পায় ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ড: এ মরসুমে নতুন কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) অধীনে শুরুটা ভাল না করলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময়টা কিন্তু বেশ ভালই যাচ্ছে। চলতি প্রিমিয়ার লিগ মরসুমে আর্সেনাল এবং লিভারপুলের বিরুদ্ধে আগেই জয় পেয়েছিল রেড ডেভিলসরা। এবার মাঝসপ্তাহের ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকেও ২-০ গোলে হারাল ম্যান ইউনাইটেড (Man United vs Spurs)। অবশ্য ম্যান ইউনাইটেড এদিন জিতলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) মাঠেই নামাননি না টেন হাগ। এরপর রোনাল্ডোর এক কর্মকাণ্ডকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

রোনাল্ডোর ক্ষোভ

টেন হাগ রোনাল্ডোকে প্রিমিয়ার লিগে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে রাখেননি। স্পার্সের বিরুদ্ধেও তাই রোনাল্ডো ইউনাইটেডের বেঞ্চে থাকায় কেউই খুব বেশি অবাক হননি। তবে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে গা গরম করার নির্দেশ দেন টেন হাগ। সেইমতো রোনাল্ডোও নিজের প্রস্তুতি শুরু করে দেন। তবে প্রস্তুতি বৃথাই যায়। তাঁঁকে পরিবর্ত হিসাবে মাঠেই নামাননি টেন হাগ। এরপরেই রোনাল্ডোকে ম্যাচের শেষ বাঁশি বাজি বাজার আগেই ডাগ আউট থেকে উঠে গিয়ে ম্যান ইউনাইটেডের সাজঘরের দিকে যেতে দেখা যায়। এই নিয়েই যত জল্পনা-বিতর্ক।

 

রোনাল্ডো যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলতে না পারায় ক্রমশই ক্ষুব্ধ হচ্ছেন বলে অনেকেই মনে করছেন। সেই ক্ষোভ থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলেই মনে করছেন সিংহভাগ সমর্থক থেকে বিশেষজ্ঞরা। টেন হাগকে রোনাল্ডোর এই আচরণের সম্পর্কে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে ম্যান ইউনাইটেড কোচ বলেন, 'আমি কালকে এই বিষয়টা সমালাবো। আমি চাই যে দলের খেলার উপরেই যেন সকলের নজরটা থাকুক। এইসব বিষয়ে নয়।' প্রসঙ্গত, এদিন রোনাল্ডোর অনুপস্থিতিতে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় রেড ডেভিলসরা।

ব্য়র্থ কেন, সন

গোল লক্ষ্য করে ম্যান ইউনাইটেড প্রথমার্ধে মোট ১৯টি শট মারে। তাও গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় ফ্রেড প্রথমে ম্যান ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর ৬৯ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এদিনের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ম্যাচে স্পার্সের হয়ে হ্যারি কেন, সন হিউং-মিন গোল করতে ব্যর্থ হন। ম্যাচ জিতে নেয় ইউনাইটেডই। এই জয়ের ফলে লিগ তালিকায় ১৯ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। শনিবারই অবশ্য স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে জয় পেলে প্রথম চারে ইউনাইটেডের প্রবেশ পাকা।

আরও পড়ুন: ডার্বির আগে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল মুখোমুখি নর্থ ইস্টের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget