এক্সপ্লোর

এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলবে না চেন্নাই সুপার কিংস?

ত্রয়োদশ আইপিএলের আসর বসতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরশাহীতে এবার টুর্নামেন্ট হবে। কিন্তু এক খেলোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের ১২ সদস্যের করোনা পজিটিভ হওযার কারণে লিগ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এমনও অনুমান চলছে যে, করোনার কারণে সিএসকে-কে প্রথম ম্যাচের বাইরে রাখা হতে পারে। গত টুর্নামেন্টের রানার আপ ছিল সিএসকে।

নয়াদিল্লি: ত্রয়োদশ আইপিএলের আসর বসতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরশাহীতে এবার টুর্নামেন্ট হবে। কিন্তু এক খেলোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের ১২ সদস্যের করোনা পজিটিভ হওযার কারণে লিগ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এমনও অনুমান চলছে যে, করোনার কারণে সিএসকে-কে প্রথম ম্যাচের বাইরে রাখা হতে পারে। গত টুর্নামেন্টের রানার আপ ছিল সিএসকে। বিসিসিআই আসন্ন আইপিলের ক্রীড়াসূচী এখনও প্রকাশ করেনি। চলে আসা প্রথা অনুসারে, গত টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের মধ্যে ম্যাচ দিয়ে আইপিএলের সূচনা হয়। এর আগে বোর্ড আইপিএলের যে নির্ঘন্ট প্রকাশ করেছিল তাতে মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে-র ম্যাচ দিয়েই ত্রয়োদশ আইপিএলের সূচনা হওয়ার কথা ছিল। কিন্ত সিএসকে-র বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বোর্ড নতুন পরিকল্পনা তৈরি করছে বলে সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোর্ড ধোনির দলকে আরও সময় দেওয়ার কথা বিবেচনা করছে। উল্লেখ্য, সিএসকে-র অনুশীলন ২৮ অগাস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় ৪ সেপ্টেম্বর পর্যন্ত ধোনির দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে। সমস্ত খেলোয়াড় ও স্টাফের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর সিএসকে বায়ো সিকিওর বাবলের অংশ হয়ে উঠবে। তবে প্রথম ম্যাচে যে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে, তা একপ্রকাশ নিশ্চিত। কিন্ত গতবারের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোন দল হবে, তা নির্ঘন্ট প্রকাশ হলেই বোঝা যাবে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে সবকিছু ঠিকঠাক চলবে বলেই আশা প্রকাশ করেছেন সৌরভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget