এক্সপ্লোর

Tendulkar on Deepika Kumari: অলিম্পিক্সে কী করবেন তার ঝলক দেখাচ্ছেন দীপিকা, উচ্ছ্বসিত সচিন

তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে দীপিকা কুমারীর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

মুম্বই: তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে দীপিকা কুমারীর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এতটাই যে, মাস্টার ব্লাস্টার বলে দিলেন, অলিম্পিক্সে কী করতে পারেন, তার ঝলক দেখাতে শুরু করেছেন দীপিকা।

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে এক ঝাঁক পদক নিয়ে ফিরেছেন ভারতীয় তারকারা। শুরুটা হয়েছিল অভিষেক বর্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এসেছে সোনার পদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ সেই সঙ্গে পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷

রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ভারতের মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি ৷ মেক্সিকোকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ রবিবারই সোনা জিতেছেন তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা-অতনুর লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ডাচ জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷

এরপরই সচিন ট্যুইট করেছেন, 'দুর্দান্ত পারফরম্যান্স দীপিকা। সমস্ত সম্মান ও স্বীকৃতি তোমার প্রাপ্য। প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে তোমার পারফরম্যান্স শুধু একটা ঝলক দেখাল অলিম্পিক্সে তুমি কী করতে চলেছো। তোমার জন্য গর্বিত। টোকিও অলিম্পিক্সের জন্য অনেক শুভেচ্ছা রইল।'

অলিম্পিক্সের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সাফল্যে বাংলার দুই তারকার অবদানও মনে রাখার মতো। সাফল্যের আনন্দে স্ত্রী দীপিকাকে চুম্বন করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অতনু। মুহূর্তে সেটি ভাইরালও হয়। ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget