এক্সপ্লোর

ব্যক্তিগত সমস্যা সামির পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে, বলছেন ডেয়ার ডেভিলসের বোলিং কোচ

নয়াদিল্লি: আইপিএলের একাদশ মরশুমে নতুন দল এবং নতুন অধিনায়ক নিয়ে খেলা শুরু করেছে দিল্লি ডেয়ার ডেভিলস। কিন্তু দলের কোনওকিছুই ঠিকঠাক চলছে না। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারের পর গৌতম গম্ভীর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে দিল্লি জয়ের রাস্তায় ফেরার চেষ্টা করবে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। টিম ম্যানেজমেন্ট এবার ভারতীয় দলের বোলিং তারকা মহম্মদ সামিকে রিটেন করেছে। কিন্তু বিতর্কের মধ্যে থাকা সামি নতুন মরশুমে বল হাতে সেভাবে ছাপ ফেলতে পারছেন না। যে চারটি ম্যাচ খেলেছেন, সেখানে প্রতি ওভারে ৯ ইকোনমি রেটে মাত্র ৩ টি উইকেটই দখল করতে পেরেছেন তিনি। কাগিসো রাবাডা চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার পর সামির কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছে দল। কিন্তু সেই আশা পূরণে এখনও পর্যন্ত সফল নন সামি। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে দিল্লি। এই ম্যাচের আগে দলের বোলিং কোচ জেমস হোপস বলেছেন, ব্যক্তিগত সমস্যা সামির পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে। ২৮ বছরের পেসার বিগত কিছুদিন ধরেই ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছেন। সামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন। সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহও উস্কে দিয়ে অভিযোগ তুলেছিলেন হাসিন। এরইমধ্যে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন সামি। তাঁর মাথায় চোট লাগে। এজন্য আইপিএলের আগে সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি। বিসিসিআই প্রথমে তাঁর চুক্তি আটকে রেখেছিল। অনুসন্ধানের পর চুক্তি তালিকায় ফিরে আসেন তিনি। আইপিএলে খেলার ছাড়পত্রও মেলে। হোপস সামির ব্যাপারে বলেছেন, 'আমার মনে হয়, ও কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে। এই সময় কোনও একটা বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রেই মাঠে পারফর্ম শুরু করার আগে যে কেউ প্রথমে বাইরের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করে। সামি ওই প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং নিশ্চিতভাবেই এক্ষেত্রে কিছুটা সময় লাগবে'। হোপস আরও বলেছেন, 'আইপিএল এখনও শেষ হয়নি, তা আমরা সবাই জানি'।

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget