এক্সপ্লোর

শিখর ধবনের অপরাজিত ৯৭, নাইট রাইডার্সকে হারাল দিল্লি ক্যাপিটালস

টসে হেরে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স সাত উইকেটে ১৭৮ রান করে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই ওপেনার জো ডেনলিকে হারিয়ে ধাক্কা খায় নাইট শিবির। ইশান্ত শর্মা প্রথম ওভারেই নাইট শিবিরে আঘাত হানেন।

কলকাতা: ইডেনে শিখর ধবনের অপরাজিত ৯৭ রানে ভর করে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস সহজেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। জয়ের জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটলস। সাত উইকেটে ম্যাচ জিতল তারা। টসে হেরে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স সাত উইকেটে ১৭৮ রান করে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই ওপেনার জো ডেনলিকে হারিয়ে ধাক্কা খায় নাইট শিবির। ইশান্ত শর্মা প্রথম ওভারেই নাইট শিবিরে আঘাত হানেন। এরপর রবিন উথাপ্পা ও শুবমান গিলের জুটি ৬৩ রান যোগ করেন। কিন্তু ৩০ বলে ২৮ রান করে আউট হন উথাপ্পা। অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করলেন তরুণ শুবমান। নীতীশ রানাকে চেনা ছন্দে দেখা গেল না। মাত্র ১১ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। এরপর শুবমান ও আন্দ্রে রাসেলের জুটি নাইটদের ইনিংস এগিয়ে নিয়ে যান। ৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন গিল। এরপর ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। দীনেশ কার্তিক রান পাননি। কিন্তু রাসেল চেনা ছন্দেই খেলতে থাকেন। ২১ বলে ৪৫ রান করেন তিনি। পিযুস চাওলা ১৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নাইটরা সাত উইকেটে ১৭৮ রান করে। দিল্লির হয়ে ইশান্ত ৪ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট পান। রাবাডা , মরিস ও পল ২ টি করে উইকেট নেন। দিল্লির রান তাড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন ধবন ও ঋষভ পন্ত। ঋষভ ৩১ বলে ৪৬ রান করেন। গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারের পর এবার ঘরের মাঠেও হারল নাইট ব্রিগেড।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget