এক্সপ্লোর

ফিরতে চাইলে ধোনি আগে খেলা শুরু করুক, বাকিটা পরে দেখা যাবে: শাস্ত্রী

মুম্বইয়ে একটি প্রদর্শনী ম্যাচে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে মাহিকে ফুটবল খেলতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: জুলাই ৯। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। ওটাই ‘শেষবার’। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তীকে ওই ম্যাচেই শেষবার উইকেটকিপিং এবং ব্যাটিং করতে দেখা গিয়েছিল। এরপর কেটে গিয়েছে মাস তিনেক। এরই মধ্যে ভারত ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে। এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে। মহেন্দ্র সিংহ ধোনি থেকেও ‘নেই’। অগাস্টে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে কাটালেন। রাইফেল নিয়ে টহল দিলেন জম্মু-কাশ্মীরে। অথচ ব্যাট হাতে তাঁকে পাওয়া গেল না। নিজেকে নির্বাচনের বাইরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজেও কি তাঁকে দেখা যাবে? জানা নেই! বোর্ডের কাছে উত্তর নেই। অধিনায়কের কাছে উত্তর নেই। জানেন না কোচও।

ধোনির সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। ক্রিকেটে ফিরতে চাইলে এখনই ওকে সিদ্ধান্ত নিতে হবে, সাক্ষাৎকারে জানালেন ভারতীয় দলের হেডস্যার রবি শাস্ত্রী। ইংরাজি ভাষায় প্রকাশিত দৈনিকের একটি সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, “ফিরে আসতে চাইলে ওকে (ধোনি) এখনই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপের পরে আর দেখা হয়নি। ওকে আগে খেলা শুরু করতে হবে, বাকিটা পরে দেখা যাবে।” একই সঙ্গে শাস্ত্রী বলেন, “আমাদের মহান ক্রিকেটারদের তালিকায় ও (ধোনি) তালিকার একেবারে ওপরের দিকে থাকবে।”

সম্প্রতি ক্রিকেটে না এলেও ফুটবল ময়দানে পা রেখেছেন মাহি। মুম্বইয়ে একটি প্রদর্শনী ম্যাচে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে মাহিকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। তারও আগে আমেরিকায় ধোনিকে দেখা গিয়েছে গল্ফ খেলতে।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget