এক্সপ্লোর

টি ২০ তে ঋষভকে জায়গা করে দিতে চান ধোনি, জল্পনার অবসান ঘটিয়ে জানালেন কোহলি

তিরুবনন্তপুরম:অবশেষে প্রাক্তনের ভবিষ্যত নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি সাফ জানিয়ে দিলেন, তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে জায়গা করে দিতেই আসন্ন দুটি টি ২০ সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। একইসঙ্গে কোহলি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক ভারতের একদিনের দলের অপরিহার্য অঙ্গ। গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের সিরিজ জিতে কোহলি বলেছেন, এই বিষয়টি নির্বাচকরা আগেই স্পষ্ট করে দিয়েছেন। কোহলি বলেছেন, ধোনির সঙ্গে সবার প্রথমে কথা হয়েছে..তাই বিষয়টি নিয়ে আমার আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যা ঘটেছে, তা নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছেন। কোহলি আরও বলেছেন, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশিই জল্পনা শুরু হয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে, ব্যাপারটা সে রকম না। ধোনি এখনও দলের অপরিহার্য অঙ্গ। তিনি মনে করেন যে, টি ২০ ফর্ম্যাটে ঋষভের মতো একজনের বেশি সুযোগ পাওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের দলে নেই ধোনি। ভারতের মাটিতে নীল জার্সিতে টি ২০ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আর নাও দেখা যেতে পারে, এমনও একটা সম্ভবনা তৈরি হয়েছে। কোহলি বলেছেন, একদিনের ক্রিকেট ধোনি নিয়মিত খেলছেন। তিনি শুধু তরুণদের উঠে আসতে সাহায্য করছেন।লোকে যা ভাবছে বা ছড়িয়ে বেড়াচ্ছে, তা যে একেবারেই ঠিক নয়, সেই নিশ্চয়তা দিতে পারি আমি।’’ বিশ্বকাপের আগে যে ধোনি অবসর নেবেন না, এমন ইঙ্গিতও এভাবে কোহলি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে চার নম্বরে অম্বাতি রায়ডু নির্ভরতা দেওয়ায় খুশি অধিনায়ক।একইসঙ্গে তরুণ পেসার খলিল আহমেদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট কোহলি। তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে এই দুটি বিষয়ের সমাধান খোঁজার চেষ্টা হচ্ছিল। ভূবি ও বুমরার ব্যাক আপ হিসেবে একজন উইকেট নেবে, সঠিক জায়গায় বল করবে-এমন কথা ভাবা হচ্ছিল। বাঁহাতি কোনও পেসার থাকলে আক্রমণে বৈচিত্র্য আসে। খলিল এক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করেছে। রায়ডুও সুযোগ কাজে লাগিয়েছে এবং পরিণত ব্যাটিং করেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunrisers Leeds: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget