এক্সপ্লোর

চার নম্বরে ধোনির ব্যাট করা উচিত, মনে করেন ডিন জোন্স

এরমধ্যে আবার আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনির মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। কিন্তু জোন্স মনে করেন, বিজয় শঙ্কর নয়, চার নম্বরে ধোনিরই ব্যাট করা উচিত। তিনি আরও মনে করেন, বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেদাকেও প্রথম একাদশে রাখা উচিত। কারণ, এতে ভারতীয় দল অতিরিক্ত স্পিন বিকল্প পাবে।

মুম্বই: চলতি বিশ্বকাপে খুব ভালো ছন্দে রয়েছে ভারতের টপ অর্ডার। তবে চার নম্বর নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। ওই পজিশনে কয়েকবার ব্যাট করতে নেমে একেবারেই ভরসা দিতে পারেননি বিজয় শঙ্কর। এই অবস্থায় প্রাক্তন অজি ব্যাটসম্যান ডিন জোন্স মনে করেন, চলতি বিশ্বকাপে বাকি ম্যাচগুলিতে ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ ওই জায়গায় মহেন্দ্র সিংহ ধোনিরই ব্যাট করা উচিত। এরমধ্যে আবার আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনির মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। কিন্তু জোন্স মনে করেন, বিজয় শঙ্কর নয়, চার নম্বরে ধোনিরই ব্যাট করা উচিত। তিনি আরও মনে করেন, বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেদাকেও প্রথম একাদশে রাখা উচিত। কারণ, এতে ভারতীয় দল অতিরিক্ত স্পিন বিকল্প পাবে। জোন্স বলেছেন, কোনও দল যখন খুব ভালো খেলে তখন সেই দলের ব্যাপারে সাধারণত আমি কথা বলি না। ভারতও এখন দারুণ ছন্দে রয়েছে। কিন্তু সবার মতো আমার চার নম্বর নিয়ে আমার মনেও একটা ভাবনা এসেছে। ধোনি ওই জায়গায় এলে ভালো হয় এবং জাডেজাকে একটু পরে নামানো যেতে পারে। এতে ভারতীয় দল স্পিন বোলিংয়েরও একটা বিকল্প পাবে। জোন্স মনে করেন, পিচ শুকিয়ে আসায় ব্যাটিং অর্ডারের নিচের দিকে বাঁহাতি জাডেজা দলের পক্ষে কার্যকরী ভূমিকা নিতে পারে। জোন্স বলেছেন, টুর্নামেন্ট যত এগোবে পিচ তত বেশি নিষ্প্রাণ হতে থাকবে এবং সেক্ষেত্রে একজন বাঁহাতি ব্যাটিং অর্ডারের নিচের দিকে থাকলে ভালো হবে। কিন্তু এজন্য আস্থা রাখতে হবে এবং সুযোগ দিতে হবে। অন্যদিকে, ভারতীয় দলের প্রাক্তন স্পিডস্টার ইরফান পাঠান চার নম্বরে দীনেশ কার্তিককে খেলানোর ব্যাপারে সওয়াল করেছেন। তিনি বলেছেন, উইনিং কম্বিনেশন ভাঙা উচিত নয় বলেই বেশিরভাগ লোক মনে করেন। কিন্তু আমি একটু ভিন্ন কথা বলব। বিজয় শঙ্কর এখনও তেমন কিছু করতে পারেনি। এখন সেমিফাইনালে খেলতে নামলে কিন্তু সেরা বোলিংয়ের মুখোমুখি হতে হবে। শুরুতেই উইকেট হারালে চার নম্বরে শক্তপোক্ত কাউকে দরকার। আর এক্ষেত্রে দীনেশ কার্তিক ওই পজিশনে উপযুক্ত হতে পারে। পাঠান আরও বলেছেন, ওই জায়গায় মানিয়ে নিতে সেমিফাইনালের আগে নতুন ব্যাটসম্যানকে অন্তত তিনটি ইনিংস খেলার সুযোগ দিতে হবে। তাই কোনও পরিবর্তন করতে হলে, তা এখনই করতে হবে।

সেরা শিরোনাম

Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget