এক্সপ্লোর

Novak Djokovic: অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে ফেডেরারের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

Australian Open: বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। যে কীর্তি শুধু যে নোভাক জকোভিচের কেরিয়ারে কোহিনূর হয়ে থেকে যাবে তাই নয়, তৈরি করবে নতুন দৃষ্টান্ত।

মেলবোর্ন: বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। যে কীর্তি শুধু যে নোভাক জকোভিচের (Novak Djokovic) কেরিয়ারে কোহিনূর হয়ে থেকে যাবে তাই নয়, তৈরি করবে নতুন দৃষ্টান্ত।

আর এই নজিরে সামনে দাঁড়িয়ে তরতরিয়ে দৌড়চ্ছে জকোভিচের জয়রথ। টুর্নামেন্টের ২০ তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস তারা। রড লেভার এরেনার ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জোকার। মানারিনোকে হারালেন ৬-০, ৬-০, ৬-৩ স্ট্রেট সেটে। অস্ট্রেলিয়া ওপেনে (Australia Open) দশবারের চ্যাম্পিয়ন জকোভিচের সামনে এবার মেলবোর্ন পার্কে (Melbourne Park) একাদশ খেতাব জয়ের সুযোগ। 

ম্যাচে এক সময় মনে হয়েছিল কোনও গেম না হারিয়ে জিতবেন জকোভিচ (Djoker)। যা নিয়ে ম্যাচের শেষে মজা করে জোকার বলেছেন, 'তৃতীয় সেটের সময় মনে হচ্ছিল আমি বেশ একটা গেম হেরে যাই। স্টেডিয়ামে সকলের মধ্যে ভীষণ উদ্বেগ তৈরি হচ্ছিল। আমি অবশ্য নতুন করে মনোনিবেশ করে ম্যাচটা শেষ করি।'                      

রবিবার একটি রেকর্ডও গড়ে ফেললেন জকোভিচ। তিনি বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ৫৮ বার গ্র্য়ান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। স্পর্শ করলেন রজার ফেডেরারের রেকর্ড। স্যুইৎজারল্যান্ডের কিংবদন্তিও গ্র্যান্ড স্ল্যামে ৫৮ বার কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ASICS Tennis (@asicstennis)

বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার জকোভিচের অস্ট্রেলিয়া ওপেনে স্বপ্নের সফর চলছে। রবিবার ম্যাচ নিয়ে টানা ৩২ ম্যাচ জিতেছেন অস্ট্রেলিয়া ওপেনে। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার চুং হিয়নের বিরুদ্ধে পরাজয়ের পর থেকে আর অস্ট্রেলীয় ওপেনে হারেননি সার্বিয়ার কিংবদন্তি। তবে দশবারের অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়নকে নিয়ে বিতর্কও হয়েছিল। ২০২২ সালে তিনি টুর্নামেন্টে খেলেননি। করোনা প্রতিষেধক না নেওয়ায় তাঁকে সেবার খেলতে দেওয়া হয়নি। যা নিয়ে জলঘোলাও কম হয়নি।                 

আরও পড়ুন: উধাও শোয়েব, সানিয়ার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু পুত্র ইজহানের ছবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget