এক্সপ্লোর

Cheteshwar Pujara: স্রোতের বিপরীতে গিয়ে পূজারার জাতীয় দল থেকে বাদ যাওয়াকেই সমর্থন লালচাঁদ রাজপুতের

Lalchand Rajput On Pujara: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২টো ইনিংসে ব্যর্থতার জন্য কেন এভাবে গোটা সিরিজ থেকে বাদ দেওয়া হল পূজারাকে, তা নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ার পর থেকেই নির্বাচকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সুনীল গাওস্করের মত কিংবদন্তিও পূজারার মত অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২টো ইনিংসে ব্যর্থতার জন্য কেন এভাবে গোটা সিরিজ থেকে বাদ দেওয়া হল পূজারাকে, তা নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। তবে নির্বাচকদের পাশে দাঁড়িয়ে পূজারাকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়াকেই সমর্থন করলেন লালচাঁদ রাজপুত। 

এক সাক্ষাৎকারে লালচাঁদ রাজপুত বলেন, ''আমার মনে হয় এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। আমাদের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখতে হবে। এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে হবে এখনই। ওদের আন্তর্জাতিক মঞ্চে হাত পাকানোর সুযোগ দিতে হবে। আশা করি আরও অসংখ্য তরুণ প্লেয়ার জাতীয় দলের জার্সিতে আগামীতে খেলবে। আর রুতুরাজ ও জয়সওয়াল তো প্রচুর রান করে এসেছে ঘরোয়া ক্রিকেটে। তাই ওরা টেস্ট ক্যাপ পাওয়ার যোগ্য দাবিদার।'' রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সরফরাজ খানের ডাক না পাওয়ায় অবশ্য কিছুটা অবাক প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার। তিনি বলছেন, ''তিন বছর ধরে টানা পারফর্ম করে আসার পরও যদি জাতীয় দলে না সুযোগ মেলে তবে কোনও কারণ নিশ্চয় আছে। কিন্তু ঠিক কেন ওকে নেওয়া হল না তা আমিও জানি না। তবে আমিও মনে করি সরফরাজের সুযোগ পাওয়া উচিত ছিল।''

উল্লেখ্য, পূজারার দল থেকে বাদ পড়াটা অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীরা তো সরাসরি দাবি করেছেন গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থ হলেও, কেবলমাত্র পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পূজারা কোনদিনই খুব বেশি কথা বলেন না। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও শব্দ খরচ করেননি। বরং সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনও কিছু লেখার বদলে ব্যাট বল ও লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েই ভিডিওটি শেয়ার করেন তিনি।

এদিকে টেস্ট দল থেকে বাদ পরেই দলীপ ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন পূজারা। ২৮ জুন থেকে শুরু হয়েছে এ মরশুমের দলীপ ট্রফি। শেষ হবে ১৬ জুলাই। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজ শুরু হবে ২৭ জুলাই। ভারতের ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার। তবে সেই সিরিজ শুরু হওয়ার আগেই দলীপ ট্রফি শেষ হয়ে যাবে। তাই গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন সূর্যকুমার। প্রসঙ্গত, গত মরশুমের দলীপ ট্রফি খেতাব জিতেছিল পশ্চিমাঞ্চল। সেই সুবাদেই এ বারের টুর্নামেন্টে সরাসরি শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে পশ্চিমাঞ্চল। তাই এরপর দলীপ ট্রফির সেমিফাইনালেই সূর্যকুমার ও চেতেশ্বর পূজারাকে খেলতে দেখা যাবে।

 

সেরা শিরোনাম

Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
AFG vs BAN Test: লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
IND vs NZ: শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget