এক্সপ্লোর

Mohun Bagan SG: ডুরান্ড কাপে সবুজ-মেরুন ঝড়, পাঁচ গোলে ডায়মন্ড হারবারকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

Durand Cup 2025: বাংলার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।

কলকাতা: বাংলার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হোসে মোলিনার ছেলেদের ৩ ম্যাচে সংগ্রহ ৯ পয়েন্ট।

ডুরান্ড কাপের নক আউট পর্বে যেতে হল জিততেই হতো সবুজ-মেরুন শিবিরকে। শনিবার ডায়মন্ড হারবার এফসি-কে দাঁড়াতেই দিল না মোহনবাগান। ডুরান্ড কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে চূর্ণ করল তারা। শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। বিদেশিদের পাশাপাশি গোল পেলেন স্বদেশীয় ফুটবলাররাও। মোহনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল সামাদ এবং জেসন কামিংস। ডায়মন্ড হারবারের একমাত্র গোল লুকা মায়সেনের।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল হিসাবেই পরিচিত ডায়মন্ড হারবার এফসি। আসন্ন আই লিগে খেলবে তারা। পঞ্জাব এফসি থেকে মায়সেনকে আনার পাশাপাশি ক্লেটন সিলভেইরার মতো বিদেশিকে সই করিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। ডুরান্ড কাপে বিএসএফ-কে আট গোল দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, মোহনবাগানের কাজও কঠিন করে তুলবে তারা।

যদিও মোহনবাগানের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ডায়মন্ড হারবার। পাঁচটি গোলই তারা হজম করেছে রক্ষণের দোষে। মোহনবাগান পূর্ণ শক্তির দল নামাতে পারেনি। চোট-আঘাতের জন্য অনেক ফুটবলারই ছিলেন না। তাও সবুজ-মেরুন ঝড় উঠল।

ম্যাচের শুরুটা অবশ্য ডায়মন্ড হারবার ভালই করেছিল। হোসে মোলিনা প্রথম একাদশে রেখেছিলেন জেমি ম্যাকলারেনকে। যদিও কিক অফের পর ১৫ মিনিটের মাথায় সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন। প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও তাঁর গায়ে বল মারেন।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ১৯ মিনিটের মাথায় প্রথম গোল তাদের। সাহালের বাড়ানো বল ধরে দূর থেকে নিখুঁত শটে গোল করেন অনিরূদ্ধ থাপা।

এগিয়ে যাওয়ার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, পাঁচ মিনিট পরেই সমতা ফেরায় ডায়মন্ড হারবার। মোহনবাগানের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন মায়সেন। 

প্রথমার্ধে ফের এগিয়ে যায় মোহনবাগান। ৩৫ মিনিটের মাথায় গোল করেন ম্যাকলারেন। বিরতি পর্যন্ত স্কোরলাইন ছিল মোহনবাগানের পক্ষে ২-১।

দ্বিতীয়ার্ধে ম্যাকলারেনের পরিবর্তে জেসন কামিংসকে নামান মোলিনা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি পায় মোহনবাগান। লিস্টন কোলাসোকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের নরেশ। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করেন লিস্টনই। এ নিয়ে ডুরান্ডের তিনটে ম্যাচেই গোল করলেন তিনি। ৩-১ এগিয়ে যায় মোহনবাগান

দশ জন হয়ে যাওয়ার পর ডায়মন্ড হারবারের খেলার ধার কমে যায়। ৬৪ মিনিটে ৪-১ করেন সাহাল। ডায়মন্ড হারবারের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কামিংস। খেলা শেষের দশ মিনিট আগে বাঁ পায়ের নিখুঁত শটে ৫-১ করেন কামিংস। ডায়মন্ড হারবারের সামনে সেরা দ্বিতীয় দল হয়ে নক আউটে ওঠার সুযোগ অবশ্য এখনও থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আরসিবির দুঃশ্চিন্তা বাড়ল, সম্ভবত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার
আরসিবির দুঃশ্চিন্তা বাড়ল, সম্ভবত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার
IPL 2026 Schedule: আরসিবি ও সিএসকের বিরুদ্ধে কবে মাঠে নামবে কেকেআর? ইডেনে কি কোহলি, ধোনিকে দেখার সুযোগ মিলবে?
আরসিবি ও সিএসকের বিরুদ্ধে কবে মাঠে নামবে কেকেআর? ইডেনে কি কোহলি, ধোনিকে দেখার সুযোগ মিলবে?
IPL 2026: 'ওঁ সবসময়ই...' বাংলার সতীর্থ মহম্মদ শামি প্রসঙ্গে বিরাট মন্তব্য দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমারের
'ওঁ সবসময়ই...' বাংলার সতীর্থ মহম্মদ শামি প্রসঙ্গে বিরাট মন্তব্য দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমারের
IPL 2026: স্যামসন দলে আসতেই আইপিএল শুরুর আগে বড়সড় বদলের কথা ঘোষণা করলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ
স্যামসন দলে আসতেই আইপিএল শুরুর আগে বড়সড় বদলের কথা ঘোষণা করলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget