এক্সপ্লোর

Durand Cup: রবিবারের ডার্বি ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে, যুবভারতীতে আঁটসাঁট নিরাপত্তা

ATK MB vs East Bengal: রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০০০০ দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

রঞ্জিৎ সাউ, কলকাতা: আগামী ২৮ শে আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে (Yuvabharati Stadium) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal)। রবিবার সন্ধ্যে ছ'টা থেকে শুরু হবে এই খেলা। এই খেলাকে কেন্দ্র করে বিধান নগর পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকাও ।

ম্যাচের আগে বিধান নগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার দেবস্মিতা দাস বলেছেন, 'খেলার দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে মোতায়েন থাকবে প্রায় ২০০০ পুলিশ কর্মী । পাশাপাশি ম্যাচের টিকিট ব্ল্যাক আটকানোর জন্য স্টেডিয়ামের চারপাশে টহল দেবে বিধান নগর পুলিশের ৫০ জনের একটি বিশেষ বাহিনী। খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে বিধান নগর পুলিশ । সিগারেট, দেশলাই, জলের বোতল এবং যে কোনওরকম বাজি নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়েছে ।

বাইক, গাড়ি-সহ বিভিন্ন গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সুভাষ সরোবর অঞ্চল এবং নির্দিষ্ট খালপাড়ে ব্যবস্থা করা হয়েছে । যে কোনও রকম ঝামেলা এড়াতে মাইকিং করার পাশাপাশি লাগাতার টহলদারি চলবে পুলিশের । বিধান নগর পুলিশের পক্ষ থেকে খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরে আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে । রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০০০০ দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ।

ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল । দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করেছে লাল-হলুদ বাহিনী। অন্যদিকে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পরে কলকাতার আর এক প্রধানের বিরুদ্ধে থমকে গেল আই লিগে খেলা নতুন দল রাজস্থান ইউনাইটেড ।

বৃহস্পতিবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে গোলশূন্য থেকে গেল ‘বি’ গ্রুপের গুরত্বপূর্ণ ম্যাচটি। এই ড্রয়ের ফলে অবশ্য সুবিধাই হল শীর্ষস্থানীয় মুম্বই সিটি এফসি-র। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ ড্র করেও গোলের বিচারে তারা গ্রুপের শীর্ষেই রয়ে গেল।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget