এক্সপ্লোর

Asia Cup 2022: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস

Pakistan Cricket Team: গতকাল আইসিসি অ্যাকাডেমির মাঠেই অনুশীলন সারে পাকিস্তান। ই অনুশীলন শেষেই পাকিস্তান দলের এক তরুণ ফাস্ট বোলার ম্যানেজমেন্টকে তাঁর পিঠের ব্যথার কথা জানান।

দুবাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই কাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2022)। রবিবাসরীয় সন্ধ্যায়. টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে পাকিস্তান শিবিরে (Pakistan Cricket Team) চিন্তার মেঘ। ইতিমধ্যেই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এবার ভারতের বিরুদ্ধে নামার আগেই আরেক ফাস্ট বোলারের ফিটনেস নিয়ে দেখা দিয়েছে সমস্যা।

ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান

এশিয়া কাপের জন্য আপাতত দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠেই অনুশীলন সারছে ভারত-পাকিস্তান। গতকাল বৃহস্পতিবারও, ওই একই জায়গায় পাকিস্তান বিকেলে অনুশীলন সারার পর রাতে অনুশীলনে নামে ভারতীয় দল। এই অনুশীলন শেষেই পাকিস্তান দলের এক তরুণ ফাস্ট বোলার ম্যানেজমেন্টকে তাঁর পিঠের ব্যথার কথা জানান। গতকালই নিজের ২১তম জন্মদিন পালন করা মহম্মদ ওয়াসিমের (Mohammad Wasim) কোমরের নীচের দিকে ব্যথা হচ্ছে বলে জানান তিনি। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে পাকিস্তান ম্যানেজমেন্টের তরফে তাঁকে সত্ত্বর এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়।

রিপোর্ট অনুযায়ী, ওয়াসিমের খুব বেশি কিছু সমস্যা না হলেও, সামনের ব্যস্ত মরসুমের আগে কোনওরকম ঝুঁকি নিতে চায় না পাকিস্তান দল। তাই ওয়াসিমের কোনও চোটআঘাত রয়েছে কি না, তা জেনে নিতে আগ্রহী পাকিস্তান ম্যানেজমেন্ট। এশিয়া কাপের পর পাকিস্তান নিজেদের দেশে ইংল্যান্ডকে স্বাগত জানাবে। সেই সিরিজ শেষের পরই তারা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়ে যাবে। তারপর তো অস্ট্রেলিয়া সফর আছেই। যেখানে প্রায় ৫-৬ সপ্তাহের জন্য শাহিনকে মাঠের বাইরেই থাকতে হবে। সেখানে আরেক ফাস্ট বোলারকে নিয়ে ঝুঁকি নিতে চাননা বাবররা। প্রসঙ্গত, ওয়াসিম এখনও অবধি পাকিস্তানের হয়ে ১১টি টি-টোয়োন্টি খেলে ১৫.৮৮ গড় ও ৮.১ ইকোনমিতে ১৭টি উইকেট নিয়েছেন।

দ্বৈরথের আগে খোশগল্প

প্রসঙ্গত, গতকাল ভারত ও পাকিস্তান দুই দলের খেলোয়াড়দেরই আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলনের মাঝে বেশ খোশমেজাজে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। রবিবারের ম্যাচে কোহলিকে থামানোর অঙ্ক কষতে হবে। তবে ম্যাচের আগে কোহলিকে দেখে খোশগল্প জুড়লেন পাকিস্তান কিংবদন্তি তথা বর্তমানে দলের ব্যাটিং পরামর্শদাতা ইউসুফ। সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।

আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget