এক্সপ্লোর

EB vs KBFC: আত্মবিশ্বাসী সুহেরের সামনে কেরলের বিরুদ্ধে ফর্ম অব্যাহত রাখার চ্যালেঞ্জ

East Bengal: এ মরসুমে ইস্টবেঙ্গল মাত্র ১৭টি গোল করেছে, যার মধ্যে নয়টি গোলই করেছেন ক্লেটন সিলভা।

কলকাতা: আজ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal vs Kerala Blasters)। ১৫ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে লাল হলুদ লিগ তালিকায় আপাতত নয় নম্বরে রয়েছে। এ মরসুমে ইস্টবেঙ্গলের দলে গোল করার লোকের অভাব প্রবলভাবে চোখে পড়েছে। তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা নয় গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও, গোটা মরসুমে এখনও পর্যন্ত লিগে মাত্র ১৭টি গোলই করে কলকাতা জায়ান্টরা। তবে গত ম্যাচে ভিপি সুহের (VP Suhair) গোল পেয়েছিলেন। সুহের আশা করছেন গত ম্যাচের গোল থেকে পাওয়া আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগাতে পারবেন তিনি।

গোলের সুফল

সাংবাদিক সম্মেলনে সুহের বলেন, 'ম্যাচে গোল করলে বা গোলসূচক পাস বাড়াতে সক্ষম হলে শুধু আমি নয়, যে কোনও ফুটবলারেরই আত্মবিশ্বাস বাড়ে। তাই আগের ম্যাচে গোল করাটা আমায়ও আত্মবিশ্বাস যোগাচ্ছে। দলের হয়ে ভাল পারফর্ম করাটা তো আত্মবিশ্বাস বাড়ায়ই। আমার প্রথম মরসুমে আমি তিন গোল করেছিলাম, গত মরসুমে চার গোল করি এবং এই মরসুমে ইতিমধ্যেই দুই গোল করে ফেলেছি। আর পাঁচ ম্যাচ বাকি, বাকি ম্যাচগুলিতে আমি যত সম্ভব গোল করার চেষ্টা করব।'

গত মরসুমে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এ মরসুমেও এখনও পর্যন্ত দল একেবারেই আহামরি পারফর্ম করতে পারেনি। ১৫টি ম্যাচ খেলে চারটি জয় ও ১১টি পরাজয়ের ফলে বর্তমানে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের প্রথম ছয়ে শেষ করার আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। তবে দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) আত্মবিশ্বাসী যে তিনি প্রথম ম্যানেজার হিসাবে ইস্টবেঙ্গলকে আইএসএলের নক আউটে পৌঁছে দিতে পারবেন।

আজ, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) লিগ তালিকায় তিন নম্বরে থাকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। এ মরসুমের প্রথম লিগ ম্যাচেই কেরলের বিরুদ্ধে ৩-১ পরাজিত হয়েছিল লাল হলুদ। যদিও বিগত তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে পরাজিত হয়েছে কেরল, তাও লাল হলুদের  সামনে লড়াইটা একেবারেই সহজ হবে না। এই ম্যাচের আগেই লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইন ভাগ্য ফেরাতে কর্মকর্তা ও সমর্থকদের দলের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কনস্ট্যান্টাইন বলেন, 'সমর্থকরা কখনই অজুহাত শুনতে আগ্রহী নন, তবে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি যেগুলি আমাদের হারা উচিত হয়নি এবং আমি তার দায়ও নিচ্ছি। তবে আমরা কিন্তু বিগত দুই বছরের থেকে বেশি ভাল খেলছি। এই মরসুমে আমরা বেশি ম্যাচ জিতেছি। হ্যাঁ, এই পরিমাণ জয় যথেষ্ট নয়, আমাদের ফুটবলও দারুণ নয়, না আমরা লিগ তালিকায় এই স্থানে থাকতে চাই। আগামী মরসুমে দলের উন্নতির জন্য আমাদের এখন থেকেই পরিকল্পনা করা শুরু করে দিতে হবে এবং আমরা সেটা করছিও।'

আরও পড়ুন: ঝাড়খণ্ডকে ৯ উইকেটে দুরমুশ করে রঞ্জির শেষ চারে বাংলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget