এক্সপ্লোর

Ranji Trophy: ঝাড়খণ্ডকে ৯ উইকেটে দুরমুশ করে রঞ্জির শেষ চারে বাংলা

Akash Deep: প্রথম ইনিংসে চার উইকেট ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়ায় আকাশ দীপ ম্যাচ সেরা নির্বাচিত হন।

কলকাতা: তৃতীয় দিনের শেষে বাংলার ৩২৮ রানের জবাবে ঝাড়খণ্ডের (Ben vs Jha) স্কোর ছিল ১৬২/৭ ছিল। পরিস্থিতি অনুযায়ী বাংলার জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা। হলও তাই। চতুর্থ দিনে নয় উইকেটের বিরাট ব্যবধানে ঝাড়খণ্ডকে হারিয়ে নাগাড়ে তৃতীয়বার রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করল বাংলা। দ্বিতীয় ইনিংসে দুই আকাশের দাপটে ২২১ রানেই শেষ হয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৭ রান মাত্র এক উইকেট হারিয়েই তুলে নেয় বাংলা।

শেষ চারে বাংলা

চতুর্থ দিনে ঝাড়খণ্ডের দুই অপরাজিত ব্যাটার সুপ্রিয় চক্রবর্তী ও শাহবাজ নাদিম ব্যাট করতে নামেন। দিনের প্রথম ওভারেই শাহবাজকে সাজঘরে ফেরত পাঠান মুকেশ কুমার। তবে শাহবাজ আউট হয়ে গেলেও, অবধারিত পরাজয় রুখতে মরিয়া লড়াই চালান সুপ্রিয় ও রাহুল শুক্ল। নবম উইকেটে দুইজনে মিলে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন। তবে শেষমেশ রান আউটের দৌলতেই এই পার্টনারশিপ ভাঙতে সক্ষম হয় বাংলা। শুক্ল ১০ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তাঁর আউট হওয়ার মাত্র দুই বল পরেই সুপ্রিয়ও ৪১ রানের লড়াকু ইনিংস খেলে আউট হওয়ায় শেষ হয় ঝাড়খণ্ডের ইনিংস।

বাংলার হয়ে আকাশ দীপ ও মুকেশ কুমার উভয়েই দুই ও আকাশ ঘটক সর্বোচ্চ তিন উইকেট নেন। মনোজদের সামনে জয়ের জন্য ছিল ৬৭ রানের লক্ষ্য। স্বল্প রানের লক্ষ্য সামনে নিয়ে মাঠে নামলেও ব্যাট হাতে ব্যর্থ হন কাজী সৈফি। বাংলার ওপেনার মাত্র চার রানে সাজঘরে ফেরেন। তবে অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাকে সহজেই জয় এনে দেন। অভিমন্যু ৩১ বলে ২৮ ও সুদীপ ৩০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

টেস্টে ফিরবেন হার্দিক?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা কেএল রাহুল ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে মাঠে নামেননি। তাঁদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) দলকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিকের নেতৃত্বে পর পর সিরিজও জিতেছে ভারতীয় দল (Team India)। তবে সাদা বলের ক্রিকেট চুটিয়ে খেললেও, হার্দিক ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তারপর চোট সমস্যা তাঁকে বহুদিন ভুগিয়েছে। এখন তিনি আবার ফিট। বহু ভারতীয় সমর্থকেরই মনে তাই প্রশ্ন জাগছে, হার্দিক টেস্ট ক্রিকেটে কবে ফিরবেন? তিনি কি আদৌ আর টেস্ট খেলবেন?

হার্দিক নিজেই তাঁর টেস্ট ভবিষ্যত ঘিরে কৌতূহল দূর করতে মুখ খুললেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার যখন ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটে ফেরার সঠিক সময় মনে হবে, তখনই আমি ফিরব। তবে বর্তমানে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই, কারণ এখন এটাই প্রয়োজনীয়। যদি আমার শরীর আমায় সঙ্গ দেয় এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়, তাহলেই আমি আবার টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।' প্রসঙ্গত, ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে হার্দিক ভারতের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। 

আরও পড়ুন: সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বজয়ী তারকা যোগিন্দর শর্মা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget