এক্সপ্লোর

ENG vs AFG, 1st Innings: ৫ উইকেট নিলেন কারান, মাত্র ১১২ রানেই শেষ হয়ে গেল আফগানিস্তানের ইনিংস

ENG vs AFG: টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২-র দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ও ইংল্যান্ড (ENG vs AFG) একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড বোলিংয়ের ঝাঁঝে মাত্র ১১২ রানেই শেষ হয়ে গেল আফগানিস্তানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে অনবদ্য বোলিং করলেন স্যাম কারান (Sam Curran)। পাঁচ উইকেট নেন ইংল্যান্ডের বাঁ-হাতি বোলার। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য হ্যাটট্রিক করতে পারেননি তিনি।

ব্যর্থ আফগান মিডল অর্ডার

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগান ওপেনাররা কেউই বড় রান করতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১০ ও হজরতুল্লাহ জাজাই ৭ রানেই আউট হন। ইব্রাহিম জাদরান তিন নম্বরে ব্যাট করতে নেমে আফগান ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করেন। তবে তিনিও ৩২ বলে ৩২ রান করেই আউট হন। রানের গতি বাড়াতে ব্যর্থ হন জাদরান। উসমান ঘানিও সমসংখ্যক বলে ৩০ রান করে। এরপরেই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। এদিন সম্পূর্ণ ব্যর্থ আফগানদের লোয়ার মিডল অর্ডার।

কারানের পাঁচ উইকেট

অধিনায়ক মহম্মদ নবি মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন। ছয় নম্বর থেকে ১১ নম্বরে ব্যাটে নামা কোনও আফগান তারকাও দুই অঙ্কের রান করতে পারেননি। স্যাম কারান ও মার্ক উডের দাপটে পর পর উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ২১ রানে আফগানিস্তানের শেষ ছয় উইকেট পড়ে। স্যাম কারান মাত্র ১০ রানে পাঁচ উইকেট নেন। বেন স্টোকস ও উড উভয়েই দুইটি করে উইকেট নেন। ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ম্যাচ জিততে ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপের সামনে লক্ষ্য মাত্র ১১৩ রান। এদিন ইংল্যান্ডের ফিল্ডিং এবং ক্যাচিং বিশেষ নজর কাড়ে।

বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করল গত বারের রানার্স আপ নিউজিল্যান্ড (AUS vs NZ)। নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে মাত্র ১১১ রানেই অল আউট হয়ে গেল অজিরা। নিউজিল্যান্ডের ম্যাচের নায়ক ডেভন কনওয়ে ও টিম সাউদি।নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। বল হাতে সাউদি মাত্র ছয় রানের বিনিময়ে তিন উইকেট নেন। 

আরও পড়ুন: দুরন্ত ছন্দে সূর্যকুমার, তাও ভারতীয় তারকাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন প্রাক্তন পাক অধিনায়ক

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget