এক্সপ্লোর

IND vs PAK: দুরন্ত ছন্দে সূর্যকুমার, তাও ভারতীয় তারকাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন প্রাক্তন পাক অধিনায়ক

Suryakumar Yadav: আইসিসির ক্রমতালিক ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন সূর্য।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মেলবোর্নে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বাড়ছে। ম্য়াচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে, সেই নিয়েও আলোচনা, যুক্তি, পাল্টাযুক্তি তুঙ্গে। এরই মধ্যে ভারত ও পাকিস্তানের ম্যাতের আগেই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে বড় মন্তব্য় করলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক আমির সোহেল (Aamer Sohail)।

সূর্যকে নিয়ে চিন্তা নয়

আইসিসির ক্রমতালিক ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন সূর্য। অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন সূর্য। তবে সূর্যকুমারকে নিয়ে একেবারেই চিন্তিত নন আমির। তাঁর দাবি, 'পাকিস্তানের বোলিং আক্রমণ যতটা শক্তিশালী, সেই দিকটা বিচার করে আমার মতে পাকিস্তানই এগিয়ে। ভারতীয় দল নিঃসন্দেহে প্রতিভাবান। অনেকেই সূর্যকুমারের বিষয়ে বলছেন, তবে আমি পাকিস্তান অধিনায়ক হলে সেই নিয়ে বেশি চাপ নিতাম না। রোজ রোজ তো কেউ ভিভ রিচার্ডসের মতো ব্যাট করতে পারে না। ওরকম ওঁ একজনই ছিল। হ্যাঁ, তবে ভারতের হয়ে কোহলি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, রোহিত শর্মাও আছেন দলে।'

ভারতীয় দলকে এখনও পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে মাত্র একবারই হারিয়েছে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। গত মাসের এশিয়া কাপেও, ভারতীয় দল প্রথম রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও পরের রাউন্ডে পাকিস্তান জয় পায়। তাই কালকের ম্যাচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে, তা আগে থেকে বলা কিন্তু বেশ কঠিনই। 

ম্যাচের আগে রোহিতের মন্তব্য

হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, 'আমি আলাদা করে চাপ অনুভব করছি না। কিন্তু এটাই ঠিক যে আইসিসির বড় বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করার একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এটা সত্যি যে আমরা আইসিসি টুর্নামেন্টে যেমন পারফরম্যান্স চেয়েছিলাম তেমনটা করতে পারিনি গত কয়েক বছরে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে। আমাদের কাছে বড় সুযোগ থাকছে এবার ভাল কিছু করার।' ভারত অধিনায়ক আরও বলেন, 'আইসিসির ট্রফি ৯ বছর ধরে জিততে পারিনি আমরা, এটা সত্যিই হতাশার। আমাদের কাছে অভিজ্ঞতার অভাব ছিল না। এই টুর্নামেন্ট আমাদের নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করার সুযোগ করে দিয়েছে। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। একটা করে ম্য়াচ নিয়েই ভাবতে হবে।'

আরও পড়ুন: 

সেরা শিরোনাম

FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget