এক্সপ্লোর

ENG vs IND: ফিরলেন মালান, বাদ সিবলি, ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারতীয় দল।

লন্ডন: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ে এবার সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। সেই কারণে দলকে শক্তিশালী করতে চাইছেন জো রুটরা। তৃতীয় টেস্টের জন্য ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার ডম সিবলিকে। তাঁর বদলে দলে ফেরানো হয়েছে ডেভিড মালানকে।  

প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও, শেষ দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন বিরাট কোহলিরা। শেষ দিন ইংল্যান্ডকে অলআউট করে ১৫১ রানে জয় পেয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা, কে এল রাহুল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

অন্যদিকে, ইংল্যান্ডের যে খেলোয়াড়রা এই সিরিজে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদের অন্যতম সিবলি। প্রথম দুই টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৪। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি কোনও রানই করতে পারেননি। সেই কারণে ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে মালানকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্ট হেডিংলিতে, যেটি মালানের কাউন্টি দল ইয়র্কশায়ারের ঘরের মাঠ। এ বছরের জুনে এই মাঠেই ইয়র্কশায়ারের হয়ে সাসেক্সের বিরুদ্ধে নিজের এ পর্যন্ত খেলা শেষ প্রথম শ্রেণির ম্যাচে ১৯৯ রান করেন মালান। সেই রেকর্ডের কথা মাথায় রেখেই তাঁকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টে সিবলি বাদ পড়ার পর ইংল্যান্ডের হয়ে কারা ওপেন করবেন, সেটা এখনও স্পষ্ট নয়। মালান তিন নম্বরে বা তার নিচে ব্যাটিং করেন। ফলে তাঁকে দিয়ে ওপেন করানো হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। সেক্ষেত্রে ররি বার্নসের সঙ্গে ওপেন করতে পারেন হাসিব হামিদ। ১৫ জনের দল থেকে সিবলির সঙ্গে জ্যাক ক্রলিকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফেরানো হয়েছে পেসার সাকিব মাহমুদকে।

তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন ও মার্ক উড।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget