এক্সপ্লোর

FIFA World Cup 2026 : মধ্যরাতে বিশ্বকাপের ফাইনাল, সোমবার বন্ধ থাকবে স্কুল-কলেজ, এই রাজ্যে বড় ঘোষণা

World Cup Final 2026 : রবিবার মধ্যরাতে আর্জেন্টিনা-স্পেন (Argentina VS Spain) ম্যাচের কারণে এই ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠানে ছুটি থাকলেও পরীক্ষা যথা সময়েই হবে। 

World Cup Final 2026 : ছাত্র-ছাত্রীদের আবেগকে সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য়ের সরকার। রবিবার মধ্যরাতে আর্জেন্টিনা-স্পেন (Argentina VS Spain) ম্যাচের কারণে এই ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠানে ছুটি থাকলেও পরীক্ষা যথা সময়েই হবে। 

কী বলেছেন মুখ্যমন্ত্রী
এই বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফিফা বিশ্বকাপের ফাইনালের কথা মাথায় রেখে সোমবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মধ্যরাতে খেলা শেষ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের তরফে বলা হয়েছে, প্রফেশনাল কলেজগুলিতেও এই ছুটি থাকবে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগে থেকেই পরীক্ষার দিন ঘোষণা রয়েছে, সেখানে সূচি মেনে পরীক্ষা হবে।

কেন এই ছুটি দিয়েছে সরকার
এই ছুটির বিষয়ে বড় ভূমিকা নিয়েছে বিরোধী দলগুলি। প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি শিবকুট্টিও এই বিষয়ে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষ হতে মধ্যরাত হয়ে যাবে। তাই সকালে উঠে স্কুল বা কলেজে যাওয়া কঠিন হবে সবার। সেই কারণে সরকার যেন বিষয়টি দেখে। 

কেরলের মতো বাংলাতেও বড় ঘোষণা
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ক্রীড়াপ্রেমীদের জন্য বড় খবর শুনিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, জেলায় জেলায় বিশ্বকাপ ফুটবলের লাইভ টেলিকাস্ট করা হবে। এর জন্য জেলা প্রতি ১ লক্ষ টাকা বরাদ্দ ও করা হয়েছে। অন্যদিকে, শহরের একাধিক বিগ স্ক্রিনে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ। শহরের একাধিক পিভিআর এবং আইনক্সে রাত সাড়ে ১২টা থেকে লাইভ স্ক্রিমিং হবে ম্যাচের। তবে বিনামূল্যে নয়, দেখতে হবে টিকিট কেটে। অনলাইনেই কাটা যাচ্ছে এই টিকিট।

শহরের কোন কোন বিগ স্ক্রিনে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ?

পিভিআর অভনি কলকাতা
আইনক্স মেট্রো, জওহরলাল নেহরু রোড, কলকাতা
আইনক্স ফোরাম মল, এলগিন রোড, কলকাতা
আইনক্স কোয়েস্ট মল, কলকাতা
আইনক্স স্বভূমি মৌলানা আবুল কালাম আজাদ সরণী, কলকাতা
আইনক্স সাউথ সিটি মল কলকাতা
পিভিআর মানিস্কোয়্যার কলকাতা
আইনক্স সিটি সেন্টার, সল্টলেক কলকাতা
পিভিআর ডায়মন্ড প্লাজা, যশোর রোড, কলকাতা
আইনক্স সিটি সেন্টার ২, রাজারহাট কলকাতা
আইনক্স স্টার মল, মধ্যমগ্রাম, কলকাতা

কত দাম রাখা হয়েছে টিকিটের ?
যেহেতু মূলত আইনক্স বা পিভিআরের মতো প্রেক্ষাগৃহে টিকিট কেটে বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করা হয়েছে, ফলে টিকিটের দাম খুব সামান্য ও নয়। শহরের একাধিক প্রেক্ষাগৃহে সর্বনিম্ন টিকিটের দামই ২০০ ছুঁইছুঁই। সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় ৭০০ টাকা, কিছু কিছু জায়গায় আবার তার থেকেও বেশি! তবে সিনেমা দেখার মতোই, যাবতীয় সুযোগসুবিধা পাওয়া যাবে। দুপুরের মধ্যেই অধিকাংশ হলের সিটই বুকিং হয়ে গিয়েছে।
 


 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget