এক্সপ্লোর

কাল আইপিএল নিলাম, নাইটদের নজরে বেন স্টোকস, ইমরান তাহিররা

বেঙ্গালুরু: কাল দশম আইপিএল-এর নিলাম। তার আগে ঘর গোছানোর জন্য ইতিমধ্যে দলগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ব্লুপ্রিন্ট তৈরির কাজ। বিশেষ করে কলকাতা নাইটরাইডার্সের। বেঙ্গালুরুতে দশম আইপিএল নিলামের আগে বেশ কয়েকজন নতুন বিদেশির দিকে নজর রয়েছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের। সঙ্গে নজরে একঝাঁক ভারতীয় ক্রিকেটারও। দশম আইপিএল নিলামে নাইটরাইডার্স নিতে পারবে ১৪জন ক্রিকেটার। এর মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। কেকেআর খরচ করতে পারবে ১৯.৭৫ কোটি টাকা। এই মূহূর্তে নাইট শিবিরে রয়েছেন ৩ জন বিদেশি। শাকিব আল হাসান, ক্রিস লিন ও সুনীল নারিন। বেশ কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটারের নাম বিভিন্ন বিভাগের জন্য ঘুরছে কেকেআর-এর ভাবনায়। বিদেশি অলরাউন্ডার হিসেবে নাইটদের ভাবনায় রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন ও কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল ও আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। বিদেশি ব্যাটসম্যান হিসেবে কেকেআরের নজরে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা ত্রিনিদাদ ও টোবাগোর নিকোলাস পুরান। বিদেশি পেসার হিসেবে কেকেআরের নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার রাবাদা ও ডোয়েন প্রিটোরিয়াস ও ইংল্যান্ডের টিমাল মিলস। বিদেশি স্পিনার হিসেবে ভাবনায় রয়েছেন দক্ষিণ আফ্রিকারই ইমরান তাহিরের নাম। ভারতীয় পেসার হিসেবে রয়েছে টি নটরাজন, অশ্বিন ক্রিস্ট ও মহম্মদ সিরাজের নাম। ভারতীয় অলরাউন্ডার হিসেবে নজরে ইরফান পাঠান। নজরে থাকা ক্রিকেটারদের মধ্যে নেই বাংলার কোনও ক্রিকেটার।  কেকেআর কেমনভাবে দল সাজায়, তার দিকে সোমবার নজর থাকবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, নিলামের ২৪ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এদিকে, প্রশাসক কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিসিসিআই-এর বরখাস্ত হওয়া আধিকারিকরা কাল নিলামে থাকতে পারবেন না। বিসিসিআই-এর পক্ষ থেকে থাকতে পারবেন শুধু সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুম্বই ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পিভি শেঠি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, সৌরভ নিলামে যাচ্ছেন না।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget