এক্সপ্লোর

Hardik Pandya Update: লক্ষ্য সম্পূর্ণ ফিট হওয়া, আপাতত পুরো বিশ্রামের সিদ্ধান্ত হার্দিকের

Hardik Pandya Update: মাঠে ও মাঠের বাইরে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তিনি আদৌ পুরো ফিট কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এরইমধ্যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে রাখার কথা ভেবেছেন হার্দিক।

মুম্বই: চোট-আঘাত বারবার তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে। টি-টােয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলে জায়গা হয়নি। মাঠে ও মাঠের বাইরে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তিনি আদৌ পুরো ফিট কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এরইমধ্যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে রাখার কথা ভেবেছেন হার্দিক। বিসিসিআইয়ের এক কতর্তা জানিয়েছেন, ''হার্দিক ছুটি চেয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনের সময় ওকে যাতে না ভাবা হয় সেটাও জানিয়েছে। ছুটিতে বিসিসিআই ও এনসিএর নির্দেশ মত নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চায় হার্দিক। এখনই বলা যাচ্ছে না ও কবে ফিরবে। আশা করা যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওকে পাওয়া যেতে পারে। তবে এখনই বলা সম্ভব নয়।''

আগামী বছর আরও একটা টি-২০ বিশ্বকাপ। তার আগে দেশে-বিদেশে একাধিক সিরিজ আছে। আছে আইপিএল। নিজেকে সম্পুর্ণ ফিট করে তুলতে হার্দিকের প্রয়োজন বিশ্রাম। পিঠের সমস্যা থেকে মুক্তির উপায় একমাত্র বিশ্রাম। এমনটাই জানিয়েছেন চিকিত্‍সকরা। এই চোটের জন্যই ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছে হার্দিককে। কিন্তু সম্পুর্ণ ফিট না হয়ে আবার ক্রিকেটে ফেরার চেষ্টা করতেই সমস্যা।

এরইমধ্যে, টি-২০ বিশ্বকাপ খেলে দুবাই থেকে ফেরার সময় শুল্ক সমস্যায় পড়েছিলেন হার্দিক পাণ্ড্য। এ খবর সংবাদমাধ্যমেই প্রকাশ্যে এসেছিল। যদিও এই ঘটনা সত্য নয়, এমনটাই জানিয়েছেন ক্রিকেটার। 

জানা গিয়েছে দুবাই থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে কাস্টমস কর্তারা  ৫ কোটি টাকার দুটি ঘড়ি বাজেয়াপ্ত করেছে। মুম্বই কাস্টমস বিভাগের তরফে অভিযোগ, এই ঘড়ির কোনও রসিদ ছিল না ক্রিকেটারের কাছে। এমনকী লাগেজে যে ঘড়ি রয়েছে সেটিও উল্লেখ করেননি তিনি। ফলে শুল্ক দফতরের অফিসাররা বহুমূল্যের ঘড়ি দুটি বাজেয়াপ্ত করে।  

কিন্তু এবার ঘটনার আসল সত্য জানালেন হার্দিক নিজেই। তিনি বলেন, "সোমবার সকালে দুবাই থেকে আমার ফেরার পর, আমার লাগেজ তোলার পর, আমি স্বেচ্ছায় মুম্বাই বিমানবন্দরের কাস্টমস কাউন্টারে গিয়েছিলাম আমার আনা আইটেমগুলি ঘোষণা করতে এবং প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করতে। মুম্বাই বিমানবন্দরে কাস্টমসের কাছে আমার ঘোষণার বিষয়ে সামাজিক মিডিয়াতে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে এবং আমি কী ঘটেছে তা স্পষ্ট করতে চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget