এক্সপ্লোর

AFCON 2026: টুর্নামেন্ট জয়ের দুই মাস পরে বদলে গেল চ্যাম্পিয়ন! সেনেগালের বদলে মরক্কোকেই আফকানজয়ী ঘোষণা

Morocco vs Senegal: প্রাথমিকভাবে আফকনের ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে সেনেগাল ১-০ গোলে মরক্কোকে হারিয়েছিল।

নয়াদিল্লি: বছরের শুরুতে এক চূড়ান্ত নাটকীয় এবং বিতর্কিত ফাইনাল শেষে আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON 2026) ট্রফি জিতেছিল সেনেগাল (Senegal Football Team)। জয়ের হাসি হেসেছিলেন সাদিও মানেরা। তবে এক যুগান্তকারী সিদ্ধান্তে সেই আফকন ট্রফির চ্যাম্পিয়নই বদলে গেল। ফাইনালিস্ট মরক্কোকেই (Morocco Football Team) আফকনের চ্যাম্পিয়ন ঘোষণা করল কাফ কর্তৃপক্ষ।

কিন্তু এই সিদ্ধান্ত বদলের কারণ কী? আসলে আফকন ফাইনালে এক পেনাল্টি দেওয়াকে ঘিরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়। সেনেগালের ফুটবলাররা ম্যাচ ছেড়ে মাঠ থেকে উঠে যান। মানেদের দেশের উত্তেজিত সমর্থকরাও মাঠে তাণ্ডব চালান। প্রায় ১৫ মিনিট ধরে খেলা বন্ধ থাকে। তবে সাদিও মানে দলের খেলোয়াড়দের মাঠে ফেরান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পেনাল্টি নেন ব্রাহিম ডিয়াজ়। তিনি পানেনকা মারতে গিয়ে সেই পেনাল্টি মিস করেন এবং পরবর্তীতে অতিরিক্ত সময়ে গোল করে খেতাব জিতে নেয় 'দ্য লায়ন্স অফ তেরাঙ্গা'। 

 

প্রাথমিকভাবে ম্যাচ শেষে কাফের নিয়মরক্ষা কমিটি এই গণ্ডগোলের জন্য দুই দলের খেলোয়াড়দের নির্বাসনসহ এক মিলিয়ন মার্কিন ডলারের মতো জরিমানা করে। অবশ্য ম্যাচের ফলাফল অপরিবর্তিতই রাখা হয়। তবে এই ম্যাচ নিয়ে মরক্কোর তরফে কাফ কর্তৃপতক্ষের কাছে আবেদন করা হয়েছিল। সেখানেই বিচারপতিরা সবদিক খতিয়ে মরক্কোকে আফকন চ্যাম্পিয়ন ঘোষণা করেন। তাঁদের তরফে জানানো হয় মাঠ থেকে দল তুলে নেওয়ায় সেনেগাল ম্যাচ পরিত্যক্ত করেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী সেনেগালের ১-০ জয়ের বদলে মরক্কোকে সেই ম্যাচে ৩-০ স্কোরলাইনে জয়ী ঘোষণা করা হয়।

স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলকে কলঙ্কিত করবে বলে দাবি তাদের। আফকনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরাও আদালতে যাবে বলে জানিয়ে দিয়েছে সাদিও মানেদের দলের ফেডারেশন। লুসানের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করতে চলেছে সেনেগাল ফেডারেশন। সাধারণত এই ধরনের মামলায় সিদ্ধান্ত বের হতে বছরখানেক সময় লাগে। তাই আপাতত শেষমেশ কার ঘরে আফকন ট্রফি ঢুকবে, তা নিশ্চিতভাবে জানতে খানিকটা অপেক্ষা করা হবে।  

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget