এক্সপ্লোর

FIFA World Cup 2026: একগুচ্ছ নতুন নিয়ম, বিশ্বকাপ শুরুর দিন দশেক আগেই বিরাট সিদ্ধান্ত নিল ফিফা

FIFA: সদ্যই বৈষম্য, ফুটবল মাঠে সময় নষ্টের মতো একাধিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য না না নিয়ম লাগু করার প্রস্তাব আনা হয়েছিল। এবার সেই নিয়মগুলি নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল ফিফা।

জ়ুরিখ: আর দিন দশেক মাত্র বাকি, তারপরেই শুরু হয়ে যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যুগ্মভাবে আয়োজিত মেগা টুর্নামেন্টের জন্য বিভিন্ন দল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা একেবারে শেষবেলার প্রস্তুতি সেরে নিচ্ছে। এবার সেই বিশ্বকাপের আগেই ফিফার তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হল। একাধিক নতুন নিয়ম চালু করার ছাড়পত্র দিয়ে দিল ফিফা।

সদ্যই বৈষম্য, ফুটবল মাঠে সময় নষ্টের মতো একাধিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য না না নিয়ম লাগু করার প্রস্তাব আনা হয়েছিল। এবার সেই নিয়মগুলি নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল ফিফা। বিশ্বকাপে বিভিন্ন নতুন, কিছু পরিবর্তিত নিয়ম লাগু হবে। কী সেই নিয়মগুলি?

এবার থেকে নতুন নিয়মাবলী অনুযায়ী কেউ যদি মাঠেই ঝামেলার মাঝে হাত, শার্ট বা কোনও কিছু দিয়েই ইচ্ছাকৃতভাবে নিজের মুখ ঢাকেন, তাঁকে সরাসরি লাল কার্ড দেওয়া হতে পারে। এইভাবে মুখ ঢেকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্য়াচে বেনফিকার জিয়ানলুকা প্রেসটিয়ান্নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি কেউ যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়েন, তাহলে তাঁকে সরাসরি লাল কার্ডও দিতে পারেন রেফারিরা। কোচিং স্টাফ বা দলের অন্য কোনও সদস্য যদি সেই খেলোয়াড়কে মাঠ ছাড়তে উদ্বুদ্ধ করেন, তাহলে নিয়মটি তাঁর ক্ষেত্রেও লাগু হবে বলে ফিফার নিয়মাবলীতে জানানো হয়েছে। আর কোনও দল যদি বিদ্রোহ করে দল তুলে নেয়, তাহলে সেই দলটিকে পরাজিত ঘোষণা করা হবে।

সময় নষ্ট এড়ানোর জন্য ঠিক যেমন প্রিমিয়ার লিগে নির্দিষ্ট কয়েক সেকেন্ডের উইন্ডো থাকে, তেমনই বিশ্বকাপেও বল বাইরে যাওয়ার পর গোল কিক বা থ্রো ইনের ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের সময় ধার্য করা হয়েছে। তার মধ্যে গোল কিক না হলে অপর দলকে কর্নার এবং থ্রো না নেওয়া হলে, প্রতিপক্ষকে থ্রো করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি খেলোয়াড় পরিবর্তের ক্ষেত্রেও ১০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। যদি এর অন্যথা হয়, তাহলে পরিবর্তিত খেলোয়াড়কে তৎক্ষণাত মাঠে তো ঢুকতে দেওয়া হবেই না, উপরন্তু অন্তত এক মিনিট বাইরেই থাকতে হবে।

ভিএআরের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার থেকে ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড এবং ফলত লাল কার্ড দিলে যদি দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে ভুল হয়, সেই সিদ্ধান্ত যাচাই করে দেখবে ভিএআর, পাশাপাশি ভুল ব্যক্তিকে কার্ড এবং ভুল কর্নার দেওয়ার ক্ষেত্রেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। তবে ম্যাচে সময় নষ্ট কমানো হলেও, বিশ্বকাপের সময় উভয়ার্ধেই তিন মিনিটের জল পানের বিরতিও দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতিদের প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতিদের প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget