এক্সপ্লোর

FIFA World Cup 2026: ফাইনালে দুই অর্ধে ২টি আলাদা বল! এক হাত বাদ যাওয়া তারকার গোলে ফয়সালা! বিশ্বকাপের অজানা গল্প

FIFA FOOTBALL WORLD CUP: বিশ্বকাপে প্রত্যেকবারই এমন কিছু ঘটনা ঘটে, যা ইতিহাসে জায়গা করে নেয়। সেরকমই এক গল্প বলার জন্য এই প্রতিবেদন।

বুয়েনস আইরেস: বিশ্বকাপ চলছে জোরকদমে। লিওনেল মেসি ও তাঁর নেতৃত্বাধীন আর্জেন্তিনার সামনে এবার মুকুটরক্ষার লড়াই। আর্জেন্তিনাকে কড়া টক্কর জানাতে তৈরি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ব্রাজ়িল, নেদারল্যান্ডসের মতো দল। এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। বিশ্বকাপে ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্তিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে।

বিশ্বকাপে প্রত্যেকবারই এমন কিছু ঘটনা ঘটে, যা ইতিহাসে জায়গা করে নেয়। সেরকমই এক গল্প বলার জন্য এই প্রতিবেদন।

সাল ১৯৩০। সেবারই প্রথমবার আয়োজিত হয়েছিল বিশ্বকাপ ফুটবলের আসর। আর্জেন্তিনা ও উরুগুয়ের মধ্যে তখন প্রবল দ্বন্দ্ব। বিশ্বকাপ শুরুর আগেই ঠিক হয়েছিল যে, দুই দেশ নিজস্ব বল নিয়ে এসে খেলবে। তখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য আলাদা বলের বন্দোবস্ত করা হয়নি। ফলে আর্জেন্তিনা বিশ্বকাপে তাদের ম্যাচগুলি খেলে নিজেদের আনা বলে। উরুগুয়ে খেলে তাদের আনা বলে।

গোলমালটা বাঁধে অন্যভাবে। সেবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই দলই। আর্জেন্তিনা বনাম উরুগুয়ে (Argentina vs Uruguay)। সেই একমাত্রবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই দল। সেই ম্যাচের আগে বেনজির বিতর্ক তৈরি হয়। কারণ, ফাইনাল খেলা হবে কোন দলের বলে, তার সমাধান করা যায়নি। মহা ফাঁপরে পড়ে আয়োজক সংস্থা। 

শেষ পর্যন্ত অভিনব এক মীমাংসা করা হয়। যে গল্প পরে শুনিয়েছিলেন বেলজিয়ামের রেফারি জন ল্যাঙ্গেনাস। বলেছিলেন, 'দুই দেশের মধ্যে যে কী সাংঘাতিক ঘৃণা ছিল, তা বোঝা যায় ফাইনালের বল নির্বাচন করতে গিয়ে। দুই দলই দাবি করে, তাদের বল দিয়ে ফাইনাল খেলা হবে।' সেই ম্যাচের রেফারি ছিলেন জন ল্যাঙ্গেনাসই। তিনি ম্যাচ পরিচালনা করেছিলেন শার্ট, ব্লেজ়ার ও নিকারবকার্স পরে!

হস্তক্ষেপ করতে হয় তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমেকে (FIFA president Jules Rimet)। ঠিক হয়, ম্যাচের দুই অর্ধ খেলা হবে দুই বল দিয়ে। প্রথমার্ধ এক দলের বল দিয়ে, দ্বিতীয়ার্ধ অন্য দলের বল দিয়ে। তাতে ম্যাচের ফলাফলেও কি প্রভাব পড়েছিল?

আর্জেন্তিনা তাদের বল স্কটল্যান্ড থেকে আমদানি করেছিল। প্রথমার্ধ সেই বলেই খেলা হয়। বিরতি পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল আর্জেন্তিনা। উরুগুয়ে তাদের বল এনেছিল ইংল্যান্ড থেকে। দ্বিতীয়ার্ধে খেলা হয় সেই বল দিয়ে। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে ৩ গোল করে। শেষ গোলটি করেন হেক্টর কাস্ত্রো (Hector Castro)। যাঁকে ডাকা হতো এল মানকো নামে। যার অর্থ, একহাতের মানুষ। একটি ইলেকট্রিক করাৎ দিয়ে ভুলবশত নিজেরই একটি হাত কেটে ফেলেছিলেন কাস্ত্রো। তিনিই ৪-২ করেন স্কোরলাইন।

আরও পড়ুন : ক্রীড়ামন্ত্রীর স্বচ্ছতার বার্তার দিনই ইডেনের টিকিট জালিয়াতি! বিতর্ক বেঙ্গল টি-২০ লিগে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

FIFA Suspends Nepal: বিশ্বকাপের মাঝেই এই দেশকে নির্বাসিত করল ফিফা, কেন হল চরম শাস্তি?
বিশ্বকাপের মাঝেই এই দেশকে নির্বাসিত করল ফিফা, কেন হল চরম শাস্তি?
FIFA World Cup 2026: হ্যারি কেনকে বশ করেছেন, রোনাল্ডোর হাঁটু অকেজো করেছিলেন! বিশ্বকাপে হইচই ফেলেছেন নানা কোয়াকু
হ্যারি কেনকে বশ করেছেন, রোনাল্ডোর হাঁটু অকেজো করেছিলেন! বিশ্বকাপে হইচই ফেলেছেন নানা কোয়াকু
South Africa vs South Korea: সেরা ফুটবলারকে একাদশে না রেখে সমালোচিত দক্ষিণ কোরিয়ার কোচ, বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার
সেরা ফুটবলারকে একাদশে না রেখে সমালোচিত দক্ষিণ কোরিয়ার কোচ, বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার
Brazil vs Scotland: ৯৮১ দিন পর মাঠে নেইমার, ভিনিসিয়াসের জোড়া গোল, স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল ব্রাজ়িল
৯৮১ দিন পর মাঠে নেইমার, ভিনিসিয়াসের জোড়া গোল, স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল ব্রাজ়িল
Advertisement

ভিডিও

Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE
Taratala News | 'তৃণমূল জমানায় চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল': বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Earthquake News: ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget